প্রবাস

এই প্রথম হাসপাতালে রাত কাটালেন ড. মোমেন

রূপসী বাংলা ডেস্ক: জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট ড. এ কে এ মোমেন ৭২ বছরের জীবনে এই প্রথম হাসপাতালে রাত কাটালেন। ‘ইউরিনাল স্টোন’ অপসারণের জন্যে গত ৬ সেপ্টেম্বর নিউজার্সির হ্যাকেনসেক হাসপাতালে ভর্তি হন ড. মোমেন। ভর্তির পরই স্টোন অপসারণের প্রাথমিক একটি অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকরা জানান, আগামী বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর পরিপূর্ণ লেজার অস্ত্রোপচার করা হবে। সে সময়েই সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে তার স্টোনটি গুড়িয়ে শরীর থেকে ফেলে দেওয়া হবে।

গতকাল শুক্রবার রাতে এসব তথ্য জানান ড. মোমেনের  ঘনিষ্ঠজন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু। তিনি বলেন, ৭২ বছর বয়সী এই মানুষটি মোটেও ভেঙ্গে পড়েননি।

এ সময় হাসপাতালের বেড থেকে টেলিফোনে ড. মোমেন জানান, ‘কানাডার টরেন্টোতে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘বিশ্ব সিলেট সম্মেলন’-এ অংশগ্রহণের সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে টরন্টোর হাসপাতালে দিনভর পরীক্ষার পর সামান্য সুস্থ হলেই নিউইয়র্কে ফিরেছেন।’

নিউইয়র্কের খ্যাতনামা ইউরোলজিস্ট ড. মোতাহার আহমেদের পরামর্শে ‘ইউরিনাল স্টোন’ অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান ড. মোমেন। তিনি করেন, ‘আমার চিকিৎসা টিমের সদস্যগণের মধ্যে আরও দুই বাংলাদেশি চিকিৎসক রয়েছেন। তারা হলেন- ড. সোহেল আহমেদ এবং ওমর হাসান। এই তিনজনের মধ্যে দুজনই সিলেটি।’

ড. মোমেন বলেন, ৮ সেপ্টেম্বর শনিবার রাতে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ডিনার পার্টি ছিল। সেটি বাতিল করেছি। ঢাকায় ফেরার সময়ও পিছিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমার বয়স এখন ৭২ বছর। ৩৬ বছরের মতো যুক্তরাষ্ট্রে ছিলাম। সৌদি আরবেও ছিলাম কিছুদিন। জীবনে কখনোই হাসপাতালে ভর্তি হতে হয়নি। ঘনঘন চিকিৎিসকের কাছেও যাইনি। এটিই প্রথম ঘটনা হাসপাতালে রাত কাটানোর।’

‘বাংলাদেশে ফিরেই সিলেটে গিয়ে নির্বাচনী প্রচারণায় নামতে হবে। সিলেট-১ থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ফেরার আগেই সবকিছু চেকআপ করার একটি সুযোগ পেয়ে পরম করুণাময়ের শোকরানা আদায় করছি’-বলেন ড. মোমেন।

এদিকে ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনায় প্রবাসীদের দোয়া চেয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম ,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension