প্রবাস

বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-নাইজেরিয়ার তাগিদ

রূপসী বাংলা ডেস্ক: নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ প্রতিমন্ত্রী মিজ আয়েশা আবুবকরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণের উপর তাগিদ দেয়।

হাইকমিশনার নাইজেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। দেশটির বাজারে তৈরি পোষাক, সিরামিক সামগ্রী, পাটজাতদ্রব্য, ওষুধ ও হস্তশিল্পসহ অন্যান্য পণ্যের ব্যাপক চাহিদা আছে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে অধিকতর আমদানির আহ্বান জানান। এক্ষেত্রে তিনি বাংলাদেশের রপ্তানি পণ্যের গুণগত মান ও প্রতিযোগিতামূলক দামের কথাও উল্লেখ করেন।
বাংলাদেশ হাইকমিশনার ও নাইজেরিয়ার প্রতিমন্ত্রী দুদেশের মধ্যে জোড়ালো ব্যবসায় বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বাংলাদেশ-নাইজেরিয়া চেম্বার অফ কমার্স’ গঠনের উপর জোর দেন।
উল্লেখ্য, প্রায় বিশ কোটি নাগরিকের দেশ নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের ছষ্ট বৃহত্তম তৈল উৎপাদনকারী দেশ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension