
নিউ ইয়র্কের প্রাথমিক নির্বাচন। ইকবাল বাহার
• ইংরেজি থেকে অনুবাদঃ মুবিন খান।
ইকবাল বাহার রূপসী বাংলা ডেস্ক: ভোট দিতে প্রস্তুত, নিউ ইয়র্কার্স:
নিউ ইয়র্ক রাজ্যের প্রাথমিক নির্বাচন খুব দ্রুতই এগিয়ে আসছে। এই প্রাথমিক নির্বাচন আগামি ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের নেতৃত্ব নির্ধারণ করবে। যদিও আমেরিকার নির্বাচনগুলো সাধারণত মঙ্গলবারে অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এ বছর ৯/১১এর ১৭তম বার্ষিকী হওয়ার কারণে সেটা পিছিয়ে ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুইন্স ভিত্তিক ডিস্ট্রিক ১৩, যার মধ্যে কুইন্সসহ করোনার আশপাশের এলাকা ইস্ট এল্মহার্স্ট, এল্মহার্স্ট, জ্যাকসন হাইটস এবং উডসাইডও রয়েছে।
বর্তমানে নিউ ইয়র্কের তেরোতম স্টেট ডিস্ট্রিক্ট সিনেটের প্রতিনিধিত্বকারী সিনেটর হোজে পেরালা মুখোমুখি হয়েছেন একজন শক্তিশালী ইউনিয়ন প্রশাসক, কমিউনিটি সংগঠক এবং ডেমোক্রেটিক কর্মী জেসিকা র্যামোসের।
কলোম্বিয়ান অনথিভুক্ত এবং অবৈধ অভিবাসী পরিবারে জেসিকা র্যামোসের জন্ম এল্মহার্স্টে, বেড়ে উঠেছেন অস্টোরিয়াতে, লেখাপড়া করেছেন কুইন্স পাবলিক স্কুলে। বর্তমানে তিনি তার স্বামী ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে জ্যাকসন হাইটসে বসবাস করছেন।
জেসিকা নিজের পরিবারের জন্য কাজ করার পাশাপাশি সবসময়ই লোকাল কমিউনিটিকে পরামর্শ দিয়ে এসেছেন, তাদেরকে সংগঠিত করেছেন।

জেসিকার সমর্থকরা বিশ্বাস করেন, কর্মঠ জেসিকার শক্তিশালী কন্ঠ আলবেনিতে একদিন সত্যিকারভাবেই প্রগতিশীল পরিবর্তন আনতে সক্ষম হবে। ইতোমধ্যেই জেসিকা রাজ্যের নাগরিকদের দৈনন্দিন যাতায়াত সহজতর করতে একটি উন্নত এমটিএ সিস্টেমের কথা বলেছেন। এছাড়া নিউ ইয়র্ক শহরের অ্যাপার্টমেন্ট ভাড়া সংক্রান্ত যে আইনগুলো রয়েছে, সে আইনগুলো নিয়েও কাজ করবেন বলে জানিয়েছেন জেসিকা। অ্যাপার্টমেন্ট ভাড়া আইন সংস্কার করা গেলে ভাড়া আরও সাশ্রয়ী হবে। বর্তমানে নিউ ইয়র্কের রাজধানী আলবেনি এই ভাড়া আইন নিয়ন্ত্রণ করে থাকে।
উন্নত স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুযোগ, পাবলিক স্কুলগুলোতে অর্থায়ন, অল্প পূঁজির ব্যবসায়িদের ব্যবসায় সহায়তা, শ্রম অধিকারের পক্ষে মতাদর্শও জেসিকার নির্বাচনী প্রতিশ্রুতিতে রয়েছে। জেসিকা নারীদের অধিকারের ক্ষেত্রে সবসময়ই আপোষহীন। নারী অধিকারের পক্ষে তিনি সবসময়ই সোচ্চার। নারীদের বৈষম্যমূলক পারশ্রামিকের বিরোধিতা করেও তিনি বক্তব্য দিয়েছেন। গর্ভনিরোধ, যৌন নিপীড়ন ও যৌন হামলাকারীদের বিচার, গর্ভনিরোধক ব্যবস্থা, গর্ভপাত এবং প্রকৃত ন্যায়বিচারকে গুরুত্ব দিয়েছেন জেসিকা র্যামোস।
অভিবাসীরা সম্প্রদায়গুলো নিউইয়র্ক শহরে রয়েছে বলেই আজ নিউ ইয়র্ক শহর এতটা শক্তিশালী। জেসিকা সবসময়ই অভিবাসীদের ক্ষমতায়ন এবং তাদের অধিকারের কথা বলেছেন, সে লক্ষ্যে কাজও করে গেছেন। তিনি অননুমোদিত নিউ ইয়র্কিদের ড্রাইভিং লাইসেন্স পাওয়াকে সমর্থন করেছেন। জেসিকা র্যামোস বিশ্বাস করেন, আমরা নিউইয়র্ক সিটিকে অস্থায়ী অভিবাসীদের আক্রমণ ও আগ্রাসনের অভিশাপ থেকে রক্ষা করতে একটি আশ্রয়স্থল থাকা দরকার। এবং নিউ ইয়র্ক শহরটাই হতে পারে সেই আশ্রয়স্থল।
নিউ ইয়র্ক শহরের ভোট কেন্দ্রগুলো ভোট গ্রহণের দিন খোলা হবে সকাল ৬টায়। ভোট গ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত। আপনি যেখানে ভোট দেবেন, আপনার এলাকার ভোট কেন্দ্রটি খুঁজে বের করতে নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনস ওয়েবসাইটটি Board of Elections website (অথবা ক্লিক করুনঃ https://voterlookup.elections.ny.gov/VoterSearch.aspx) আপনার কাজে লাগবে।
এটি আপনাকে আপনার পার্টির অধিভুক্তি, আপনার বিভিন্ন প্রতিনিধিত্বমূলক জেলা এবং আপনার পোলিং সাইটে খুঁজে পেতে এই লিঙ্ক সাহায্য করবে। find your polling site (অথবা ক্লিক করুনঃ https://nyc.pollsitelocator.com/search)



