প্রধান খবরভারত

বনধের সমর্থনে রাজপথে নামলেন রাহুল গান্ধী

রূপসী বাংলা ডেস্ক: রাজধানীর রাজপথে নেমে বনধের সমর্থনে রাহুল গান্ধী৷ কেন্দ্রীয় জনবিরোধী নীতি, মার্কিন ডলারের তুলনায় টাকার দামের পতন ও জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন কংগ্রেসের ডাকে চলছে ভারত বনধ৷ তারই সমর্থনে এদিন পথে নামেন কংগ্রেসের প্রথম সারির নেতারা৷ নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

সোমবার সকাল ৯টা নাগাদ দিল্লির রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেস৷ সেই মিছিলে দলীয় সভাপতির সঙ্গেই ছিলেন রাজ্যসভার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷ ছিলেন শরোদ যাদবও৷ মিছিলে হাঁটার সময় রাহুল গান্ধীকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও দেকা যায়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension