বাংলাদেশ

আজ ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যমের এক পোস্টে এই তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের দুই ‘গুরুত্বপূর্ণ’ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

তবে দ্বিতীয় দফার আলোচনায় ইরান অংশ নিবে কি না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান। সোমবার মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরো অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension