বিনোদন

জোহরান মামদানিকে মুখ্যমন্ত্রী হিসেবে চান কৌশিক মুখোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই নজর কাড়ল ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কৌশিক মুখোপাধ্যায়ের রাজনৈতিক ভাবনা।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, (২৯ এপ্রিল) দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন ভোটারদের মতামত জানতে বিভিন্ন তারকা ব্যক্তিত্বের কাছে প্রশ্ন রাখা হয়।

এরই অংশ হিসেবে কৌশিক মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় তিনি কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

জবাবে ‘গান্ডু’খ্যাত এই নির্মাতা বলেন, ‘এই সময়ে দাঁড়িয়ে আমার জোহরান মামদানিকে আদর্শ রাজনীতিবিদ বলে মনে হচ্ছে। সেই রকম কাউকে যদি পাওয়া যায়, তাহলে আমাদের এখানে খুব ভালো হয়।’

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘তরুণ নেতারা আস্তে আস্তে তৈরি হচ্ছেন।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension