বাংলাদেশ

২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, ‘গত ২০ বছর যারা সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে, তারা একটি জেনারেশনকে নষ্ট করে দিয়েছে। যার কারণে আমাদের সমাজে সন্ত্রাস, মাদকসহ নানা অপরাধ বেড়ে গেছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএমইউ উপাচার্য বলেন, ‘অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সে বিএনপিসহ যে দলের হোক না কেন। আমরা চরাঞ্চলকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গভীর রাতে যেকোনো প্রয়োজনে নির্ভয়ে ও নিরাপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে।’
ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘এলাকার যেখানে মাদকের ঘাঁটি আছে, তা চিহ্নিত করে পুলিশকে জানান। আমরা আপনাদের পাশে আছি।

কোনো রাজনৈতিক দলের কথা বলে চরাঞ্চলে কেউ অন্যায় করলে তার টুঁটি চেপে ধরে পুলিশে দিয়ে দেবেন।’

করিমপুর পাবলিক ইনস্টিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. কাইয়ুম সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension