
আলোচনার জন্য প্রস্তুত, শুধু ভারতের জবাবের অপেক্ষা: পাকিস্তান
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানানো হল পাক বিদেশমন্ত্রকের পক্ষ থেকে, আর এই বিষয়ে তারা ভারতের অফিশিয়াল রেসপন্সের প্রতীক্ষায় বলে জানা গিয়েছে৷ বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ডঃ মহম্মদ ফয়জল জানান, ভারতের সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত…ভারতের জবাবের অপেক্ষা করছে তারা৷
ফয়জল আরও জানান, দুই দেশের মধ্যে যে সব সমস্যা চলছে তা একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধানের পথ পেতে পারে৷ সাম্প্রতিক ঘটনার কথা তুলে ধরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন৷
তবে ভারতের থেকে প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শিখ পুণ্যার্থীদের জন্য কারতারপুর করিডোর খোলার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই৷
এদিকে গত ১৩ সেপ্টেম্বর জামাত উদ দাওয়াকে সমাজসেবা মূলক কাজের ছাড়পত্র দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট৷ অনেকদিন ধরেই ফালাহি ইনসানিয়ত ফাউন্ডেশন চালিয়ে আসছে সঈদ৷ যা জামাত উদ দাওয়ার সমাজসেবা মূলক শাখা৷ এতদিন আইনের জটে আটকে ছিল সংগঠনের কাজ৷ এবার নিষিদ্ধ জঙ্গি সংঠনের সমাজসেবা ছড়িয়ে পড়বে পাকিস্তানে৷ জানায় সুপ্রিম কোর্ট৷



