আন্তর্জাতিক

মিশরে জনপ্রিয় টিভি উপস্থাপিকাসহ ১১ জনের ফাঁসির আদেশ

মিশরে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মাদক উৎপাদন, চোরাচালান এবং অবৈধ অস্ত্র রাখার মামলায় এ রায় দেয়া হয়। দেশটির অপরাধ ও নিরাপত্তা বিষয়ক জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’-এর সঞ্চালক হিসেবে পরিচিত ৩৯ বছর বয়সী সারা খলিফা শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম-এর বরাতে জানা গেছে, অভিযুক্তরা একটি সুসংগঠিত চক্র গড়ে তুলে বিদেশ থেকে সিন্থেটিক মাদক তৈরির কাঁচামাল আমদানি করে বিক্রি করছিল। তদন্তে মাদক তৈরির দুটি গোপন গবেষণাগার, অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ৭৫০ কেজিরও বেশি মাদকদ্রব্য ও কাঁচামাল জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলায় ২০ জন সাক্ষীর জবানবন্দির পাশাপাশি বিভিন্ন অডিও বার্তা ও ভিডিও ফুটেজ ডিজিটাল প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হয়। গত মাসে আদালতের পক্ষ থেকে প্রাথমিক রায় জানানো হলেও, মিশরের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরে গ্র্যান্ড মুফতির মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ধর্মীয় অনুমোদন পাওয়ার পরই আদালত আনুষ্ঠানিকভাবে এই রায় নিশ্চিত করেন। একই মামলায় মোট অভিযুক্তদের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নির্দোষ প্রমাণিত হওয়ায় ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবেন বলে জানিয়েছেন সারা খলিফার আইনজীবী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension