বাংলাদেশ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা না চলার নির্দেশ

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ সদস্যের আহত হওয়ার ঘটনায় অন্য পুলিশ সদস্যদের রাতে একাকী চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনার স্মারক নম্বর ৫০৬২। পরে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়েছে, ‘চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে। ইদানীং আইন-শৃঙ্খলা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হচ্ছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করাসহ রাত্রিকালে একাকী চলাচল না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে ইউনিট ইনচার্জগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

এ বিষয়ে জানতে চাইলে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী শুক্রবার রাতে বিলেন, ‘পুলিশ সুপার শুক্রবার চিঠিটি ইস্যু করেছেন। পুলিশের নিরাপত্তা নিশ্চিত করে অভিযানের জন্য এ নিদের্শ দেওয়া হযেছে।

’
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রূপসা উপজেলায় জেলা পুলিশের বিশেষ অভিযানে অংশ নিয়ে পুলিশ ক্লাবে ফেরার পথে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম। রাত আড়াইটার দিকে নগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension