
সাঈদুর রহমান লিটন
আমায় ছুঁয়ে ছুঁয়ে অনুভব করবে কষ্ট গুলো,
তোমার আঙুল গুলো শিহরণ দিয়ে যাবে কম্পনে।
তোমার নিঃশ্বাস আমার অস্তিত্ব।
আমার কান্না গুলো চেয়ে দেখ, বুঝে নিও
অশ্রুজলের ভাষা।
বুকে কান পেতে শুনে নিও ধুকধুকি শব্দ,
কেমন বেসুরে সংগীত গেয়ে যায় অনবরত।
উপলব্ধি করতে পারো হৃদয় ঘেঁটে ঘেঁটে।
কাদা জলে খুঁজে খুঁজে বের করতে পারো
কত টুকু জল আর কত টুকু কষ্ট।
নীরবতা চষে দেখো চৈত্র মাসে মলিনতায়
কত অভিমান শুকিয়ে চর পড়েছে মধ্য গাঙে!
অমারাত্রির অন্ধকার টুকু বিশ্লেষণ করে দেখো,
সেখানে আমার তৃষ্ণার্ত হৃদয় নীল বেদনার মিশ্রণ।
স্বপ্ন দেখে দেখে বুঝে উঠেছি তোমার চেতনার হাত
আমার জন্য নয়,
অনুভূতি বাইপাস হয়ে অন্য রাস্তায় মোড় নিয়েছে।



