
আবুল কালাম তালুকদার
মেঘরাতে তোমাকে খুঁজে পেয়ে
শেফালিকা বনে ফুটিয়েছি শতফুল
বাস্তবতার সাথী হয়ে সংসারে পেতেছো যে ঘর
সে ঘরে কঠিন রোদেও আসে শীতল ছায়ার সুখ
তাইতো তোমার কাছে বিশ্বাস জমা রেখে
বাস্তবতা সুখে আজ ভরেছি মন
বিষন্নতার গাছে ফুটিয়েছি সুবাসিত ফুল
প্রশান্তির মেঘে মুছে গেছে অতীতের দুঃখ রেখা
প্রতীক্ষার দিনশেষে তোমার নিখুঁত প্রেমে
জীবনের পরতে এসেছে দীর্ঘ সুখ।



