
যে আকাশটা রোজ নীলাভ থাকে,
আজ সে ধূসর।
শোনো-না, ঊষর মরুভূমিতে দাঁড়িয়ে
আমি নক্ষত্র দেখেছি প্রতিদিন ।
মেঘের ভেলায় ভাসতে ভাসতে,
তারাদের মাঝে হারিয়ে গেছি।
তবুও উত্তরাকাশের ধ্রুবতারা আমাকে চিনিয়েছে…
দক্ষিণ, পশ্চিম, অগ্নি, নৈঋত-
আর তোমার অঞ্চল সিঞ্চিত বেদনা।



