সাহিত্যকবিতা

মাল্টা ও পোড়া রুটি

টিটো মোস্তাফিজ

হঠাৎ বৃষ্টির পর সামনে নর্দমা,
জুতোয় জমে ঘিনঘিনে ক্লেদ,
আসলে শহরের প্রধান সড়ক।
গাড়ির কাচে সজোরে টকটক।
পবিত্র বাণী উচ্চারণের সাথে
কত শক্ত সামর্থ হাতের তালু
কেবলই আকাশ দেখে চালু!
বাচ্চার জন্য আঙুর, কমলা
সদাই করতে বের হওয়া বাবা
ফেরে সবুজ মাল্টা, শিঙ্গাড়া হাতে!
অর্নবের বেয়াদবির সাথে সাথে
গলার ভেতরে খুশ খুশ করে ওঠে।
গনগনে চুলায় একটু চিনি নিক্ষেপ
কুঁচকানো ভুরু নিয়ে অপেক্ষা
মটকার চা আর শখের পোড়া রুটির।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension