যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি

বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুটের বা ১৫ দশমিক ২ মিটার বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

রোববার আঘাত হানার ফলে সৈকতগুলো প্লাবিত হয়, স্থানীয় রাস্তাঘাট পানিতে ডুবে যায় এবং বেশ কয়েকটি বিখ্যাত পিয়ার বা সমুদ্রের ওপর নির্মিত হাঁটার পথ ও জেটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। খবর এপির।

তবে এরিয়া অঞ্চলের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, সেখানে ৩৫ ফুট বা ১০ দশমিক ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের পাশাপাশি বিপজ্জনক কারেন্ট ও আকস্মিক ঢেউ দেখা দিতে পারে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বলা হয়, ‘পানি থেকে দূরে থাকুন, পাথুরে ও জেটি এলাকা থেকে দূরে থাকুন এবং কখনোই সমুদ্রের দিক থেকে পিঠ ফিরিয়ে দাঁড়াবেন না!’

এর আগে শনিবার সান ফ্রান্সিসকোর ঠিক দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুটের বা ১৫ দশমিক ২ মিটার বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। তবে হাফলুন বে’র কাছে বিখ্যাত মাভেরিক্স সৈকতে বিশাল এই ঢেউয়ের সুযোগ নিতে পিছপা হননি সার্ফাররা।

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের বহরে যোগ দিলো ‘ইউএসএস রুজভেল্ট’মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের বহরে যোগ দিলো ‘ইউএসএস রুজভেল্ট’

এদিকে আরও দক্ষিণে, শক্তিশালী ঢেউয়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর কাপিটোলার কাছে ইভাকুয়েশন বা সরে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে সান্তা ক্রুজ কাউন্টি শেরিফ অফিস। এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভেনচুরা, ম্যানহাটন বিচ, হান্টিংটন বিচ এবং সান ডিয়েগোর প্যাসিফিক বিচসহ বেশ কয়েকটি পিয়ারে ঢেউ আছড়ে পড়ায় সপ্তাহান্তে সেগুলোর চলাচল বন্ধ রাখা হয়।

রোববার বিকালের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুরো সপ্তাহজুড়েই বড় ধরনের ঢেউ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। চলমান সুপার এল নিনোর কারণে মহাসাগরের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রের পানির বিস্তার ঘটছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension