আন্তর্জাতিকপ্রধান খবর

সৌদি আরবে এই প্রথম সংবাদ পাঠ করলেন কোনো নারী

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: রথমবারের মতো সৌদি আরবে সংবাদ পাঠ করলেন কোনো নারী। সৌদি প্রশাসনের এই উদ্যোগকে দেশটির মহিলাদের জন্য নতুন মাইলফলক বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে উল্লেখ করেছেন।

গত বৃহস্পতিবার সৌদি সরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করেন বিয়াম আল দখিল। সহ সংবাদপাঠক উমর আল নাশওয়ানের সঙ্গে সংবাদ পাঠ করেন তিনি।

সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিয়াম আল দখিল। তবে এই প্রথম সৌদি আরবের টিভি চ্যানেলে সংবাদ পাঠ করলেন তিনি। এর আগে সিএনবিসি আরব-এ কাজ করতেন তিনি। এছাড়া বাহরাইনের আল আরব চ্যানেলেও সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ অধীনে মহিলাদের জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ করেছে সেদেশের প্রশাসন। দীর্ঘ কয়েক দশক পর সেদেশে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন মহিলারা। অনুমতি পেয়েছেন গাড়ি চালানোর। এছাড়া চলতি দশক শেষ হওয়ার আগে চাকরিতে মহিলাদের সংখ্যা এক তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ বিন সালমান।

যদিও আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুসারে এখনো গোটা বিশ্বে নারী স্বাধীনতার নিরিখে সব থেকে পিছিয়ে সৌদি আরব। গত জুনে থমসন রয়টার্সের করা এক জরিপে দাবি করা হয়েছে, বিশ্বে মহিলাদের জন্য সব থেকে বিপদজনক ৫টি দেশের মধ্যে ১টি সৌদি আরব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension