প্রধান খবরভারত

অমিতের পর নতুন উইপোকা তত্ত্ব মোদীর মুখে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উইপোকা বলে কটাক্ষ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এবার সেই উইপোকাকে হাতিয়ার করে নতুন তত্ত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

ভোটব্যাংকের রাজনীতির কথা বলতে গিয়ে মধ্যপ্রদেশে মোদী টেনে আনেন উইপোকা তত্ত্ব৷ রাফায়েল কেনা নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন নরেন্দ্র মোদীকে তোপ দাগছেন তখন বিরোধী দলগুলিকে ভোটব্যাংকের রাজনীতি করার জন্য তুলোধনা করলেন প্রধানমন্ত্রী৷ জানান, ভোটব্যাংকের রাজনীতি দেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ উইপোকার মতো কুরেকুরে খাচ্ছে দেশকে৷

মোদী বলেন,‘‘সবকা সাথ সবকা বিকাশ গালভরা প্রতিশ্রুতি নয়৷ কোটি কোটি মানুষ যাতে ভালো থাকতে পারেন তার পরিকল্পনা৷ কোনও কারণে কেউ পিছিয়ে পড়লে তাকে সামনে টেনে আনা দরকার৷’’ এরপরই ভোটব্যাংকের রাজনীতি করার জন্য টার্গেট করেন কংগ্রসকে৷ জানান, কংগ্রেস আমলে মধ্যপ্রদেশ বিমারু রাজ্যে পরিণত হয়েছিল৷ সেই দশা থেকে রাজ্যকে টেনে আনে বিজেপি৷ তখনই মোদী বলেন, ‘‘ভোটব্যাংকের রাজনীতি উইপোকার মতো দেশকে কুরেকুরে খাচ্ছে৷ বিজেপি এই রাজনীতি বন্ধ করেই ছাড়বে৷’’

দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির তরফে আয়োজন করা হয়েছে ‘কার্যকর্তা মহাকুম্ভ’৷ সেখানে দেশের রাজনীতিতে পাকিস্তানের নাক গলানোর জন্য কংগ্রেসকেই তিরবিদ্ধ করেন৷ বলেন, ‘‘বিরোধী দলগুলিকে জোটবদ্ধ করতে ব্যর্থ হওয়ায় দেশের বাইরে জোটসঙ্গী খুঁজছে কংগ্রেস৷ বিদেশি রাষ্ট্রগুলি ঠিক করবে দেশের প্রধানমন্ত্রী কে হবে? আসলে ক্ষমতা হারিয়ে ওরা বিবেকবোধও হারিয়ে ফেলেছে৷’’ দু’দিন আগে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী রেহমান মালিক ট্যুইট করে লেখেন, রাহুল গান্ধী ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন৷ সেই কথা মনে করিয়ে কংগ্রেসের সমালোচনা করেন প্রধানমন্ত্রী৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension