ভারত

লেনিন সরণিতে সিপিএমের সভা বাতিল করল পুলিশ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ৩ অক্টোবর লেনিন সরণিতে সিপিএমকে সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ৷ তার বদলে সিপিএমকে ওই সভা করতে হবে শহিদ মিনারের পাদদেশে৷

একই দিনে মাইনোরিটি ফোরামের একটি সভা ছিল লেনিন সরণিতেই৷ সেই সভার দিন পরিবর্তন করতে বলা হয়েছে৷ কলকাতা পুলিশ সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে৷

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে সিপিএম৷ তবে মাইনোরিটি ফোরামের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension