প্রধান খবরভারত

বিশ্বে ছ’জনের মধ্যে মোদীও পেলেন এই সর্বোচ্চ সম্মান

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার এই সম্মান তুলে দেওয়া হল তাঁর হাতে৷ জাতিসংঘ এদিন মোদীকে চ্যাম্পিয়নস অফ দি আর্থ সম্মানে ভূষিত করল৷
মোদীর হাতে এই সম্মান তুলে দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটারেজ৷ নরেন্দ্র মোদী ছাড়াও আরও ছয় জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয় রাষ্ট্রসংঘের পক্ষ থেকে৷ এই অনুষ্ঠানে সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন এই সম্মান গোটা ভারতের৷ ভারতবাসী হিসেবে এই সম্মান পেয়ে তিনি গর্বিত৷ পরিবেশ রক্ষায় ভারতের প্রতিটি নাগরিক সব সময় সচেষ্ট বলে এদিন উল্লেখ করেন তিনি৷

মোদী বলেন পরিবেশ ভারতের সংস্কৃতির অন্যতম অংশ৷ তাই সংস্কৃতি রক্ষা করার অর্থই পরিবেশের রক্ষা৷ তিনি আরও বলেন যখনই সবকা সাথ শ্লোগান তোলা হয়, তার অর্থ পরিবেশও তাঁর সঙ্গেই রয়েছে৷

এদিকে, এই অনুষ্ঠান নিয়ে ট্যুইট করেন জাতিসংঘের মহাসচিব৷ তিনি বলেন পরিবেশ নিয়ে কাজ করার ক্ষেত্রে নেতৃত্ব দরকার৷ ভারত সেই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উদাহরণ তৈরি করেছে এই দেশ৷ মোদীর হাতে এই সম্মান তুলে দিতে পেরে গর্ব অনুভাব করছেন তিনি৷মোদী ছাড়াও এই সম্মান পেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ৷ রাষ্টর সংঘের পক্ষ থেকে এই দুই রাষ্ট্রপ্রধানের হাতে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থের সম্মান তুলে দেওয়া হয়৷ সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ বান্ধব নানা পদক্ষেপের জন্য এই সম্মান পেলেন মোদী৷ রাষ্ট্রসংঘ জানিয়েছে আন্তর্জাতিক সৌর জোট এবং ২০২২ সালের মধ্যে ভারতকে প্লাস্টিক মুক্ত করার যে প্রকল্প তিনি নিয়েছেন তার জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল বলে জানা যাচ্ছে৷

পরিবেশ সংক্রান্ত ক্ষেত্রে রাষ্ট্রসংঘের দেওয়া সর্বোচ্চ সম্মান এই চ্যাম্পিয়ন অফ দা আর্থ৷ পরিবেশ রক্ষা একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলে এই সম্মান দেওয়া হয়৷ প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অন্য আরও পাঁচ ব্যক্তি ও সংগঠনকে এই সম্মান প্রদান করা হয়েছে। পৃথিবীকে দূষণ মুক্ত করার জন্য যারা একাধিক পদক্ষেপ নিয়েছেন, তাদের হাতে এই সম্মান তুলে দেয় জাতিসংঘ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension