আন্তর্জাতিক

এবার ব্যাংকপ্রধান হলেন সৌদি নারী

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে প্রথমবারের মতো একজন নারীকে একটি ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সৌদি ব্রিটিশ ব্যাংক (এসএবিবি) ও আলাওয়াল ব্যাংকের একত্রীকরণের পর গঠিত হতে যাওয়া নতুন একটি ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সৌদি নারীব্যবসায়ী লুবনা আল ওলায়ান।

সৌদি আরবে কোনো ব্যাংকের চেয়ারম্যানের পদে লুবনাই প্রথম নারী।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে সম্প্রতি দেশটিতে নারীর ক্ষমতায়নে নানাবিধ উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সড়কে গাড়ি চালানো, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার মতো অধিকার পেয়েছে সৌদি নারীরা।

এবার ব্যাংকের সর্বোচ্চ পদে একজন নারী আসীন হলেও সৌদি আরবে এখনো কোনো নারী নিজে গিয়ে ব্যাংক হিসাব খুলতে পারেন না, এ জন্য তার অভিভাবকের অনুমোদন লাগে।

সৌদি আরবের বাণিজ্যিক পরিমণ্ডলে নারীদের অগ্রদূত হিসেবে পরিচিত লুবনা। যুক্তরাষ্ট্রে শিক্ষিত এই নারী তাদের পারিবারিক কোম্পানির প্রধান।

ফোবর্সের ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকায় নাম উঠে আসে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা এই সৌদি নারী ব্যবসায়ীর।

এসএবিবি ও আলাওয়াল ব্যাংকের একত্রীকরণের ফলে নতুন ব্যাংকটি সৌদি আরবের তৃতীয় বৃহত্তম ব্যাংকে পরিণত হতে যাচ্ছে। ব্যাংকটির মূলধন দাঁড়াবে ১৭ দশমিক ২ বিলিয়ন ডলার। বহুজাতিক ব্যাংক এইচএসবিসিও ব্যাংকটির আংশিক মালিকানায় থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension