খেলা

বিয়ের দিন ঠিক করে ফেললেন সাইনা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : গোপন প্রেমপর্ব শেষ! বিয়ের পিঁড়িতে বসার দিন ঠিক করে ফেললেন দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷ ১৬ ডিসেম্বর চারহাত এক হচ্ছে ব্যাডমিন্টন কোর্টে দীর্ঘদিনের বন্ধু পারুপল্লী কাশ্যপ ও সাইনা নেওয়ালের৷

প্রিমিয়র ব্যাডমিন্টন লিগ ও ২০২০ টোকিও অলিম্পিকের কোয়ালিফায়ারের কথা ভেবে বিয়ের দিন ঠিক করেছেন সাইনা৷ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা বলেন, ‘২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রিমিয়র ব্যাডমিন্টন লিগ৷ তার পরই হবে টোকিও অলিম্পিকের যোগ্যতাঅর্জন পর্ব৷ সুতরাং বিয়ে করার জন্য এটাই আমার কাছে ফ্রি-সময়৷’

প্রায় এক দশক ধরে চলছিল ভারতীয় ব্যাডমিন্টনের হাই-প্রোফাইল রোমান্স৷ ১৬ ডিসেম্বর বিয়ে হবে ভারতীয় সেরা ব্যাডমিন্টন কাপলের৷ তবে ২১ ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করেছেন সাইনা-কাশ্যপ৷ সুত্রের খবর, দীর্ঘদিন ধরে দুই পরিবারের তরফে সাইনা ও কাশ্যপের বিয়ে নিয়ে আলোচনা চালাচ্ছিল৷ শেষ পর্যন্ত বছর শেষে ইচ্ছেপূরণ হতে চলেছে হায়দরাবাদের এই দুই ব্যাডমিন্টন তারকার৷

সাইনা বলেন,‘২০০৭-০৮ থেকে আমরা দু’জনেই প্রচুর বড় বড় ট্যুর করেছি৷ আমরা এক সঙ্গে অনেক টুর্নামেন্টও খেলেছি৷ এক সঙ্গে ট্রেনিংও করেছি৷ ধীরে ধীরে আমরা একে অপরের ম্যাচ নিয়ে ভাবতে শুরু করি৷ যেহেতু আমরা সবাই প্রতিযোগিতামূলক বিশ্বে বাস করি৷ সুতরাং আমাদের মধ্যে কাছাকাছি আসাটা খুব বেশি হত না৷ তবে আমরা আমাদের ম্যাচ নিয়ে আলোচনা করার চেষ্টা করি৷’

চলতি বছর গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী সাইনা আরও জানান, ‘আমরা বিয়ে নিয়ে আগে কখনও ভাবিনি৷ কারণ কেরিয়ারই বেশি প্রাধান্য পেয়েছে৷ টুর্নামেন্ট জেতা নিয়েই আমরা ভেবেছি, বিয়ে নিয়ে নয়৷ আর চলতি বছর কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের আগে ফোকাস নষ্ট করতে চাইনি৷ কিন্তু বিয়ে করার এটাই সেরা সময়৷’

ব্যাডমিন্টন সার্কিটে দু’জনেই দারুণ সফল৷ তবে কাশ্যপের থেকে দেশকে অনেক বেশি পদক এনে দিয়েছেন সাইনা৷ ২০০৫ থেকে দু’জনেই পুল্লেলা গোপীচাঁদের কাছে ট্রেনিং শুরু করেন৷ বাকিটা ইতিহাস৷ দেশের হয়ে প্রায় ২০টি মেজর খেতাব জিতেছেন সাইনা৷ এর মধ্যে রয়েছেন লন্ডন অলিম্পিকে (২০১২) ব্রোঞ্জ এবং ২০১০ ও ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা৷ বিশ্বে সাইনার সর্বোচ্চ ব়্যাংকিং ছিল৷ ২০১৫ বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হয়েছিলেন সাইনা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension