প্রধান খবরবাংলাদেশ

বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকের যাবজ্জীবন

জাকির হোসেন

১৪ বছর পর গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার রায়ে  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে। বুধবার (১০ অক্টোবর) সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এদিন সকালে কারাগার থেকে ৩১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বুধবার (১০ অক্টোবর) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-

লুৎজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন, হুজির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম, কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, আবদুল মালেক ওরফে গোলাম মোস্তফা, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহম্মেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন, মো. রফিকুল ইসলাম, মো. উজ্জল, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, হানিফ পরিবহনের মালিক বিএনপি নেতা মোহাম্মদ হানিফ।

পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগে দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-

তারেক রহমান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হুজি সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়া, শাহাদাৎ উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আবদুর রউফ, মাওলানা সাব্বির আহমেদ, আরিফ হাসান ওরফে সুমন, আবু বকর ওরফে হাফেজ সেলিম মাওলাদার, মো. আরিফুল ইসলাম, মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন, আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন, মো. খলিল ওরফে খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল ওরফে ইকবাল হোসেন, লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু।

তাদের দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) মো. আশরাফুল হুদা ও শহুদুল হক, বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দ্দার, ডিজিএফআইয়ের মেজর জেনারেল (অব.) এটিএম আমিন, ডিএমপির সাবেক উপ-কমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, আরেক সাবেক উপ-কমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান খান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী, সিআইডির সাবেক বিশেষ সুপার মো. রুহুল আমিন, সাবেক এএসপি আবদুর রশিদ, সাবেক এএসপি মুন্সি আতিকুর রহমানকে দুই বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি ধারায় খোদা বক্স চৌধুরী, রুহুল আমিন, আবদুর রশিদ ও মুন্সি আতিকুর রহমানকে তিন বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণা উপলক্ষে আসামিদের আদালতে উপস্থিত রাখতে ভোরেই তাদের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় আনা হয়। প্রথমে তাদের রাখা হয় বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতের গারদে। পরে তাদের আদালতে তোলা হয়।

বেলা ১১টা ৩৭ মিনিটে এজলাসে ঢোকেন বিচারক। তিনি ঢোকার ২ মিনিটের মধ্যেই এজলাসকক্ষ থেকে বিদ্যুৎ চলে যায়। তখন মোবাইলের আলোতে রায় পড়া শুরু করেন বিচারক। এভাবে কয়েক মিনিট রায় পড়ার পর চার্জলাইট আনা হয়। এ লাইটের আলোতে রায় পড়ে শোনান বিচারক। এরপর বিদ্যুৎ আসে। তখন পর্যবেক্ষণ পড়া শুরু হয়। কিন্তু দুই মিনিট পর আবারও বিদ্যুৎ চলে যায়। তখন আবারও চার্জলাইটে পর্যবেক্ষণ পড়তে থাকেন আদালত।

রায়কে ঘিরে নাজিমউদ্দিন রোডের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াও।

৮ রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ-

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আটজনের বিরুদ্ধে গ্রেনেড হামলার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। অপর সাতজন হলেন সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (ফাঁসি কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সাবেক সাংসদ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বিএনপি নেতা হানিফ পরিবহনের মালিক মো. হানিফ ও কমিশনার আরিফুল ইসলাম।

এই আট নেতার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করে গ্রেনেড হামলা পরিচালনার জন্য আর্থিক সহায়তা, প্রশাসনিক সহায়তা এবং গ্রেনেড সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে।

বনানীর হাওয়া ভবন ও আবদুস সালাম পিন্টুর বাসভবনে হামলার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। এ বৈঠকে এই নেতারা অংশ নেন।

তারেকসহ আটজনের বিরুদ্ধে হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

পুলিশের ৮ জন-

পুলিশের সাবেক তিনজন মহাপরিদর্শকসহ (আইজিপি) আটজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের জনসমাবেশে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নেননি। হামলা করে জঙ্গিরা যাতে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাঁরা সহায়তা করেছেন। আর এ হামলার পর তদন্তের সময় প্রকৃত আসামিদের আড়াল করে তদন্ত ভিন্ন খাতে নিয়েছেন। নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়।

আট পুলিশ কর্মকর্তা হলেন সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী, সাবেক আইজিপি শহুদুল হক, সাবেক আইজিপি আশরাফুল হুদা, সাবেক উপকমিশনার খান সাঈদ হাসান, সাবেক উপকমিশনার ওবায়দুর রহমান খান, সিআইডির বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর রশীদ। আটজনের বিরুদ্ধে কর্তব্যকাজে অবহেলার অভিযোগের সর্বোচ্চ শাস্তি তিন বছর।

সামরিক বাহিনীর ৫-

এ হামলায় জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থা জিজিএফআই এ এনএসআইয়ের সাবেক পাঁচ কর্মকর্তা বিচারের মুখোমুখি হয়েছেন। এঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও আদালতের অনুমতি ছাড়া মামলার আলামত ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। বাকি তিনজন কর্মকর্তার বিরুদ্ধে আসামিদের পালিয়ে যাওয়ার ব্যাপারে সহায়তা করার অভিযোগ আনা হয়। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আবদুর রহীমের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা সাইফুল ইসলাম জোয়ার্দার এবং খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউকের বিরুদ্ধে হামলার পরিকল্পনাকারী মাওলানা তাজউদ্দীনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ আনা হয়। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর।

জঙ্গি ৩১ জন-

পাঁচটি জঙ্গি সংগঠনের ৩১ জন নেতার বিরুদ্ধে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে ২২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। বনানীর হাওয়া ভবন, মোহাম্মদপুরে আবদুস সালাম পিন্টুর এবং জঙ্গিনেতা আরিফ হাসান সুমনের বাসভবন, মিরপুর এবং বাড্ডার বাসায় এ হামলার পরিকল্পনা, ষড়যন্ত্র, গ্রেনেড মজুত রাখার অভিযোগ আনা হয়। পাঁচটি জঙ্গি সংগঠন হলো হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি), লস্কর-ই-তাইয়েবা, হিযবুল মুজাহিদীন, তেহরিক-জিহাদি আল ইসলাম এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

হামলার প্রধান পরিকল্পনাকারী হুজির শীর্ষ নেতা মুফতি হান্নান (অন্য মামলায় ফাঁসি কার্যকর) এবং আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দীন।

অপর ২৭ জঙ্গি হলেন শাহদাত উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা শেখ আবদুস সালাম, আবদুল মাজেদ ভাট, গোলাম মোহাম্মদ ওরফে জিএম, মাওলানা আবদুর রউফ, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে ওভি, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন, আরিফ হাসান সুমন, রফিকুল ইসলাম ওরফে খালিদ সাইফুল্লাহ উজ্জ্বল ওরফে রতন, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আবু বকর ওরফে সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান, মহিবুল মোত্তাকিন, আনিসুল মোরসালিন, খলিল, জাহাঙ্গীর আলম বদর, ইকবাল, লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি আবদুল হাই ও রাতুল বাবু।

কারাগারে থাকা ৩১ জন-

১. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

২. সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু

৩. ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.)

৪. মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী

৫. এনএসআই মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম

৬. জঙ্গি শাহদাত উল্লাহ ওরফে জুয়েল

৭. মাওলানা শেখ আবদুস সালাম

৮. মো. আবদুল মাজেদ ভাট ওরফে মো. ইউসুফ ভাট

৯. আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম

১০. মাওলানা আবদুর রউফ ওরফে আবু উমর আবু হোমাইরা ওরফে পীর সাহেব

১১. মাওলানা সাব্বির আহমদ ওরফে আবদুল হান্নান সাব্বির

১২. মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ

১৩. মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে ওভি

১৪. মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর

১৫. আবুল কালাম আজাদ ওরফে বুলবুল

১৬. মো. জাহাঙ্গীর আলম

১৭. হাফেজ মাওলানা আবু তাহের

১৮. হোসাইন আহমেদ তামিম

১৯. মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জানদাল ওরফে মাসুম বিল্লাহ

২০. আরিফ হাসান ওরফে সুজন ওরফে আবদুর রাজ্জাক

২১. মো. রফিকুল ইসলাম ওরফে সবুজ ওরফে খালিদ সাইফুল্লাহ ওরফে শামিম ওরফে রাশেদ

২২. মো. উজ্জ্বল ওরফে রতন

২৩. হাফেজ মাওলানা ইয়াহিয়া ও আবু বক ওরফে হাফে সেলিম হাওলাদার

২৪. লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক

২৫. সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা

২৬. সাবেক আইজিপি শহুদুল হক

২৭. সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী

২৮. তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন

২৯. সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান

৩০. এএসপি আবদুর রশীদ

৩১. সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম

ফাঁসি কার্যকর

১. জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

২. জঙ্গি নেতা মুফতি হান্নান

৩. শহিদুল আলম বিপুল

পলাতক ১৮-

১. তারেক রহমান

২. হারিছ চৌধুরী

৩. মাওলানা মো. তাজউদ্দীন

৪. মহিবুল মোত্তাকিন ওরফে মুত্তাকিন

৫. আনিসুল মোরসালিম ওরফে মোরসালিন

৬. মো. খলিল

৭. জাহাঙ্গীর আলম বদর ওরফে ওস্তাদ জাহাঙ্গীর

৮. মো. ইকবাল

৯. লিটন ওরফে মাওলানা লিটন ওরফে দেলোয়ার হোসেন ওরফে জোবায়ের,

১০. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

১১. মো. হানিফ,

১২. মুফতি আবদুল হাই,

১৩. রাতুল আহম্মেদ বাবু ওরফে বাবু ওরফে রাতুল বাবু

১৪. লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ারদার

১৫. মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন

১৬. ডিআইজি খান সাঈদ হাসান (সাবেক ডিসি পূর্ব)

১৭. পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান খান

১৮. মুফতি শফিকুর রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension