
ভারত
চোখের ইশারায় পাগল হয়েছে গোটা দেশ
রূপসী বাংলা ডেস্ক:প্রিয়া প্রকাশের চোখের ইশারায় পাগল হয়েছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তাঁর ৭ লাখের বেশি ফলোয়ার হয়ে গিয়েছে। কিন্তু গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে মোটেই রাজি নন মধ্য প্রদেশের বিজেপি নেতা সঞ্জীব মিশ্র। রেগেমেগে এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিই লিখে ফেলেছেন তিনি।
হোসাঙ্গাবাদের বিজেপি নেতা সঞ্জীব বলেছেন, যে দেশে কেবল একটি মেয়ের চোখ মারার জেরে ২৪ ঘণ্টার মধ্যে তার ৭ লাখ ফলোয়ার হয়ে যায়, সে দেশের যুব সমাজ ওই পকোড়া বেচারই যোগ্য। এ নিয়ে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর দাবি, এখন পরীক্ষার সময়। এর মধ্যে এমন ভিডিও পড়ুয়াদের ওপর খারাপ প্রভাব পড়ছে, অতএব তা নিষিদ্ধ করা হোক।



