ভারত

বিজেপির বিরুদ্ধে আদালতে জিতল সিপিএম

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: যাবতীয় জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার থেকেই প্রকাশিত হতে চলেছে সিপিএম-র মুখপত্র ডেইলি দেশের কথা। ত্রিপুরার এই দৈনিক সংবাদপত্র চলতি মাসের গড়ার দিকে বন্ধ হয়ে যায় প্রশাসনিক নির্দেশে।

জেলাশাসকের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় সিপিএম। বুধবার আদালত সেই রায় দিয়েছে। ডেইলি দেশের কথা সংবাদ পত্রের প্রকাশনার উপরে জেলাশাসকের নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে আদালত।

আদালতের নির্দেশ অনুসারে সিপিএমের মুখপাত্র ডেইলি দেশের কথা সংবাদ পত্রের প্রকাশের ক্ষেত্রে আর কোনও জটিলতা থাকছে না। বৃহস্পতিবার থেকেই প্রকাশিত হবে ডেইলি দেশের কথা। এদিন বিকেলের দিকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন সেপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

ত্রিপুরায় দীর্ঘ ৪০ বছর ধরে চলছিল ডেইলি দেশের কথা। আচমকা সিপিএমের মুখপত্রের স্বীকৃতি বাতিল করে দিয়েছিল আরএনআই। দু’দিন আগে ওই কাগজ পরিচালনার নতুন ট্রাস্টকে প্রকাশনার শংসাপত্র দিয়েও রাতে আরএনআই তা প্রত্যাহার করে নেয়।

বিজ্ঞপ্তি জারি করে সিপিএম-কে জানিয়ে দেওয়া হয় যে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক আরএনআই-কে জানিয়েছেন, এসডিএমের দেওয়া ছা়ড়পত্র ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনার পিছনে কেন্দ্র এবং রাজ্যের শাসকদল ভারতীয় জনতা পার্টির হাত রয়েছে বলে দাবি করে সিপিএম। শাসকের রষের কারণেই ডেইলি দেশের কথা দৈনিকের প্রকাশনা বন্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেছিল সিপিএম নেতৃত্ব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension