বিনোদন

নানার বিরুদ্ধে FIR রেজিস্টার

রূপসী বাংলা বিনোদন ডেস্ক : সমস্যায় নানা পাটেকার৷ মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে নানা পাটেকার সহ আরও তিনজনের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার হয়েছে আজ৷ গত সপ্তাহে নানা, কোরিওগ্রাফার গণেশ আচারিয়া, পরিচালক রাকেশ সারাং এবং প্রযোজক সামি সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ পাশাপাশি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানান তিনি৷

তনুশ্রীর দাবি ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’র সেটে নানা পাটেকার তাঁকে অসঙ্গতভাবে স্পর্শ করেন এবং কোরিওগ্রাফার গণেশকে উপদেশ দেন যাতে আইটেম সংয়ে তনুশ্রীর সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ নাচের দৃশ্য ঢোকানো যায়৷ তনুশ্রী সরাসরি বারণ করে দিলে নানা তাঁকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মাধ্যমে আক্রমণ করান বলে অভিযোগ৷ সেই ঘটনার জেরে তনুশ্রী সেই সময় পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন৷ বলিউডের ফিল্ম অ্যাসোসিয়েশন CINTAA কে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন৷ কিন্তু তাঁর মতে কোনও অভিযোগেরই সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension