প্রবাস

তারেক রহমানের রায়ের বিরুদ্ধে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি-এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সরকারের মিথ্যা ও প্রহসনমূলক মামলার রায়ের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপি-এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

আজ ১০ অক্টোবর, বুধবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিএনপি-এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধক্ষ জসিম ভুইয়া, নিউইর্য়ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ, নিউইর্য়ক মহানগর সাধারন সম্পাদক মো: আশরাফ হোসেন, সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন নাসির, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মিলন , দপ্তর সম্পাদক অহিদুজজামান রিয়াদ,এবাদ চৌধুরী, আহবাব চৌধুরী খোকন, আমানত হোসেন আমান, রেজাউল আজাদ ভুইয়া, রেজবুল কবির, আরিফুল ইসলাম তুহিন, অহিদুজজামান রিয়াদ, মারুফ আহমমেদ, মুহিদ প্রমুখ ।

“সব রায় মানা যায় না, সব রায় মানতে হয় না”

১৮৫৭ সালে ড্রেড স্কট বনাম স্যান্ডফোর্ড মামলায় অ্যামেরিকান সুপ্রীম কোর্ট ক্রীতদাস প্রথা বহাল রাখার পক্ষে রায় দিলে জনগণ তাৎক্ষণিক সেটি প্রত্যাখ্যান করে। উত্তর ও দক্ষিণের মধ্যে ঐতিহাসিক গৃহযুদ্ধ শুরুর প্রেক্ষাপটও ছিলো কুক্ষাত সে রায়। পরিণতিতে মিলে ১৮৬৬ সালের সিভিল রাইটস অ্যাক্ট এবং ১৮৬৮ সালের সংবিধানের চতুর্দশ সংশোধনী। এভাবেই আফ্রিকান বংশোদ্ভূত কালো মানুষেরা স্বীকৃতি পায় অ্যামেরিকার নাগরিক হিসেবে। আর সময়ের ভাগাড়ে নিক্ষিপ্ত হয় দেশটির সর্বোচ্চ আদালতের রায়।

https://www.facebook.com/RuposhiBanglaNyc/videos/215193942533294/

সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্তে প্রতিহিংসামূলকভাবে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলার রায়। সন্দেহাতীতভাবে একটি বিচারিক তামাশা, ন্যায়বিচারের প্রতি ভয়াবহ পদাঘাত। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্দোষ। এটাই একমাত্র সত্য, এটাই জনতার চূড়ান্ত ফয়সালা। তাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি ‘হাসিনা কোর্টের’ রায়।

এ রায় মানি না, মানতে পারি না। আদালত নয়, ফয়সালা হোক রাজপথে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension