
খুনি তারেকের মৃত্যুদণ্ড না হওয়ায় দেশবাসী হতাশ : ডেনমার্ক আওয়ামী লীগ
প্রেস বিজ্ঞপ্তি কোপেনহেগেন: ডেনমার্ক আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এম এ লিঙ্কন মোল্লা ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ এক যুক্ত বিবৃতিতে বিএনপি-জামাতের দুঃশাসনামলে, ২১শে আগস্ট ইতিহাসের ঘৃণ্য ,নৃশংস ও বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার রায়ে ক্ষোভ প্রকাশ করে বলেন , তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদার অনুমতি নিয়ে,জেনারেল জিয়ার কুপুত্র তারেক রহমানের পরিকল্পনা এবং ব্যাবস্থাপনায় এই নৃশংস ঘটনা সংগঠিত হয়েছে !
নেতৃদ্বয় বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর,দেশজুড়ে স্বৈরশাসক জিয়া হত্যার রাজনীতি শুরু হয় । তারই ধারাবাহিকতায় ৩রা নভেম্বর ১৯৭৫ জাতীয় চার নেতা হত্যাকান্ড থেকে শুরু করে ২১শে আগস্ট ২০০৪ সালের কলঙ্কিত হত্যাকান্ড সংগঠিত হয় ।
নেতৃদ্বয় আরো বলেন, ঘটনার পর এই মামলাকে অন্যখাতে নেওয়ার জন্য যা কিছু করা হয়েছে তাঁর সবই বেগম জিয়ার নির্দেশে এবং আদেশে করা হয়েছে। অথচ তিনিই এই মামলার আসামি নন । আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল , তাই আদালতের এই রায়ের প্রতি আমাদের সম্পুর্ন আস্থা আছে । দেশের জনগণের প্রত্যাশা পূরণে, আমরা রাষ্ট্রের প্রতি – খুনী তারেক রহমান মৃত্যুদণ্ড এবং বেগম খালেদার শাস্তি দাবী করে উচ্চ আদালতে আপীল করার দাবী জানাই ।
একইসাথে, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা , বাংলাদেশের প্রান ,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জীবন রক্ষায় মহান আল্লাহ দরবারে শোকরিয়া আদায় এবং তার দীর্ঘজীবন কামনা করে বিবৃতিতে স্বাক্ষর করেন , ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান আলীম ; শাহাব উদ্দিন ভুইয়া; তাইফুর রহমান ভুইয়া; মাসুদ চৌধুরী ; সৈয়দ মোঃ শোয়েব ; সাইফুল আলম ; মাহবুব আলম ; মোঃ শফিকুল ইসলাম ও মোঃ শহিদ। ডেনমার্ক আওয়ামী লীগের সহ.সভাপতি আ ন ম আব্দুল খালেক আরিফ ; মোঃ জামাল আহম্মেদ ; মনোয়ারা বেগম লিলি; ওলিউল আজাদ লাভ্লু ; অরুন দাস ও দেবাসীশ সরকার । ডেনমার্ক আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক সামি দাস ও শরীফ তাহের কবীর । সাংগঠনিক সম্পাদক মনজুর আহম্মেদ লিমন ; মন্টু দাস ; সেলিম সারেং ; অর্থ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ সুমন ; তথ্য ও গবেষণা সম্পাদক সেতু আহম্মেদ ; আইন বিষয়ক সম্পাদক জিমি আহম্মেদ সোহাগ; মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন মিনি ; শিক্ষা বিষয়ক সম্পাদক সুমি দাস ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুকুল ; দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ শিকদার ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৈমুল সোয়েব; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল করিম রাজু ; মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রতন দত্ত; স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ অমিত কুমার রায় ; প্রচার সম্পাদক শৈবাল মাহমুদ শাহীন ; অভিবাসন বিষয়ক সম্পাদক আল আমীন সাগর;সহ. প্রচার সম্পাদক মোহাম্মদ রানা; জন সংযোগ সম্পাদক মোঃ রাসেল মিয়া, প্রবাসী কল্যান সম্পাদক সঞ্জয় কুমার দেব; কার্যনির্বাহী সদস্য প্রদীপ কুমারসহ প্রমুখ নেতৃবৃন্দ ।



