প্রধান খবরভারত

মোদীর বিরুদ্ধে ভোটে লড়তে প্রস্তুত বিজেপির ঘরের ‘শত্রু’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ২০১৪ সালের পর থেকে ভারতীয় রাজনীতির জল গড়িয়েছে, ততই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী হিসেবে সামনে এসেছেন শত্রুঘ্ন সিনহা৷ বিজেপির সাংসদ হয়েও ‘বিহারীবাবু’ প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন৷ এবার সেই বিরোধিতাই তিনি নিয়ে যেতে পারেন একেবারে চরম পর্যায়ে৷

তিনি সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেমে পড়তে পারেন৷ এই লড়াই অবশ্য তিনি নির্দল হিসেবে লড়বেন না৷ বরং তাঁকে মোদীর বিরুদ্ধে প্রার্থী করতে উঠেপড়ে লেগেছে সমাজবাদী পার্টি৷ সপার এক শীর্ষনেতার দাবি, বারাণসী থেকে তিনি সাইকেল চিহ্নে মোদীর বিরুদ্ধে ভোটে লড়বেন৷

অখিলেশ যাদবের দলের একটি সূত্র মোতাবেক, শত্রুঘ্ন সিনহা এখন পটনা সাহিবের সাংসদ৷ সেখান থেকে উত্তরপ্রদেশের বারাণসীর দুরত্ব খুব বেশি নয়৷ ফলে বিহারের ভূমিপুত্র শত্রুঘ্ন পাশের রাজ্য থেকেই লড়ার সুযোগ পাবেন৷ তার উপর কায়স্থদের মধ্যে তাঁর প্রভাব রয়েছে৷ বারাণসীতে তাঁকে দাঁড় করালে সেটা একটা প্রভাব ফেলতে পারে৷

যদিও এখনও বিষয়টি পাকা হয়নি৷ তবে এ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর৷ শীঘ্রই ‘বিহারীবাবু’ এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গিয়েছে৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension