
আন্তর্জাতিক
সেলফি তুলতে গিয়ে ২৭তলা থেকে পড়ে গেলেন শিক্ষিকা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : সেলফি তুলতে গিয়ে একটি বহুতল ভবনের ২৭তলা থেকে পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের পানামা সিটির এক শিক্ষিকা।
পুলিশ বলছে, ওই শিক্ষিকা ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে সেলফি তোলার সময় প্রবল বাতাস হচ্ছিল। সেই বাতাসের ধাক্কায় তিনি নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ডেইলি মেইল জানায়, ওই শিক্ষিকা ভবন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি সম্প্রতি ভিলা দা আভে থেকে পানামা সিটিতে চলে এসেছিলেন। তিনি পানামা সিটিতে শিশুদের পড়াতেন।
এদিকে শিক্ষিকার পড়ে যাওয়ার সেই দৃশ্যের ভিডিওচিত্র পাশের একটি ভবন থেকে ধারণ করেছেন এক নির্মাণশ্রমিক। ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।



