আন্তর্জাতিক

রাজ পরিবারে খুশির খবর! মা হতে চলেছেন মেগান

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : মা হতে চলেছেন ডাচেস অব সাসেক্স মেগান মর্কেল, সোমবার কেনসিংটন প্যালেস ট্যুইট করে এই খুশির খবর দেয়৷ ইংল্যান্ডের উইন্ডসোর ক্যাসলে প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেলের বিয়ের পাঁচ মাস পরে এই খুশির খবরে ফের একবার অন্যরকম আনন্দের আবহ রয়্যাল ফ্যামিলিতে৷ অস্ট্রেলিয়া এবং সাউথ প্যাসিফিক থেকে ফিরে সোমবার সিডনিতে নেমেছেন হ্যারি-মেগান৷

গত মে মাসে ব্রিটিশ যুবরাজ হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মর্কেলের বিয়ে নিয়ে উন্মাদনার শেষ ছিল না৷ গোটা লন্ডন সেজে উঠেছিল৷ সেন্ট জর্জ চ্যাপেলে রানী দ্বিতীয় এলিজাবেথ ও অভিজাত ৬০০ অতিথির উপস্থিতিতে বিয়ের বন্ধনে জড়িয়ে পড়েন তাঁরা। তাঁদের নতুন পরিচয় হয় ডিউক ও ডাচেস অব সাসেক্স৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension