বাংলাদেশ

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের ভালবাসায় সিক্ত হলেন পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ।

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের ভালবাসায় সিক্ত হলেন পৌরসভার মেয়র মো: কামাল হোসেন শেখ। মঙ্গলবার উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে নব-নির্বাচিত এই মেয়রকে হেমায়েত বাহিনীর সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ (ক্যাপ্টেন বাবুল)। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামচুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুজিবুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ওসি মোহাম্মদ কামরুল ফারুক, ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মুক্তিযোদ্ধা প্রজন্ম রফিকুল ইসলাম তালুকদার, বুলবুল হাজরা বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে একত্রিত ভাবে কাজ করবেন বলে ঘোষনা দেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের পক্ষ থেকে কোটালীপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধার সন্তান মো: কামাল হোসেন শেখকে ফুল ও সম্মননা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension