
#MeToo: হেনস্থার অভিযোগের মুখে স্ক্রিনশট প্রকাশ করলেন সুশান্ত
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: রাজনীতি থেকে বিনোদন, যৌন হেনস্থার বিরুদ্ধে মহিলারা সরব হয়েছেন সব ক্ষেত্রেই। MeToo মুভমেন্টের জেরে পদত্যাগ করতে হয়েছে খোদ কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরকে। নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগের ঝড় শুরু। বাদ যাননি কৈলাস খের, অলোক নাথ, সাজিদ খান- অভিযুক্তদের তালিকায় রয়েছেন বলিউডের কেউকেটারা। এবার সেই তালিকায় নাম উঠেছে তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।
কিজি অউর ম্যানি’র সহ অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘি তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, শ্যুটিং-এর সেটে আচরণ ঠিক ছিল না সুশান্তের।
শুক্রবার সেই অভিযোগ নিয়ে মুখ খোলেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত সঞ্জনার সঙ্গে সুশান্তের বাক্যালাপের স্ক্রিনশট পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে তিনি লিখেছেন, “ব্যক্তিগত তথ্য ফাঁস করতে আমার একটুও ইচ্ছে করছে না। কিন্তু প্রচার পেতে শুটিং-এর প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সঞ্জনার সঙ্গে এটাই হয়ে এসেছে”।
সঞ্জনা সাঙ্ঘি অবশ্য মুখ খোলেননি এই প্রসঙ্গে। সুশান্ত টুইট করে নিজেদের মধ্যে হওয়া কথাবার্তা সামনে এনেছেন।
পরিচালক মুকেশ ছাবরার ছবি ‘কিজি অউর ম্যানি’তে সঞ্জনা সাঙ্ঘি এবং সুশান্ত সিং রাজপুত অভিনয় করছেন নাম ভূমিকায়। পরিচালকের নিজের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ এসেছে। সে অভিযোগ অস্বীকার করেছেন মুকেশ। “অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি। যে কেউ যখন খুশি পুরনো নাম মনে করে করে যেমন তেমন অভিযোগ করে চলেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।



