বাংলাদেশ

মানিকগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে গাইড বই ও শিক্ষা উপকরন বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার সেওতা এলাকার শিক্ষানুরাগীদের ব্যক্তিগত উদ্যোগে ও কাউন্সিলরের সার্বিক সহযোগিতায় ১৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে গাইড বই ও শিক্ষা উপকরন দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।

শনিবার ১৭ ফেব্রুয়ারি  বেলা ১১ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলরের নিজ বাসভবনে  দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বিনামুল্যে বই ও শিক্ষা উপকরন দ্রব্যাদি  বিতরণ করা হয়।

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ প্রফেসর মোঃ ওমর কাজীর সভাপতিত্বে গাইড বই ও শিক্ষা উপকরণ দ্রব্যাদি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।

এসময় আরোও উপস্থিত ছিলেন,  জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদিকা ও জেলা উদীচীর সভাপতি কাজী লুৎফর নাহার শিউলী, বসুন্ধরা সিটি ডেভোলপমেন্ট  লিমিটেডের ম্যানেজার মোঃ শাহিনুর রহমান শাহিন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ (মাষ্টার),সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান বিশ্বাস,অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সামাজিক জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ৬ জন গুনি ব্যাক্তিকে  বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension