
নিউইয়র্কে ন্যূনতম মজুরি বাড়ছে হবে প্রতি ঘন্টায় ১৫ ডলার
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্ক সিটির মজুরি বাড়ছে আগামী ৩১ ডিসেম্বর ২০১৮ থেকে। মজুরি বাড়ার এই বিলে নিউইয়র্কের গভনর্ণর এন্ডু কুমো স্বাক্ষর করেছেন। বর্তমানে নিউইয়র্ক সিটির ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় ১৩ ডলার। আগামী ৩১ ডিসেম্বর থেকে এই মজুরি হবে প্রতি ঘন্টায় ১৫ ডলার। ২০১৩ সালে ছিল মজুরি ১১ ডলার, ২০১৭ সালে ১৩ ডলার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার মজুরি বাড়ার ব্যাপারে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তটি হচ্ছে ১১ বছরের বেশি বয়সী প্রতিষ্ঠানে এই আইন ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ১০ বছরের নিচে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে এই মজুরি কার্যকর হবে ২০১৯ সালে। এছাড়া, যেসব প্রতিষ্ঠানে ১০ জন বা এর কম কর্মচারী রয়েছে তাদের ঘন্টা প্রতি মজুরি ১৩.৫০ ডলার এবং যেসব প্রতিষ্ঠানে ১১ জন বা এর বেশি কর্মচারী রয়েছে তাদের ঘন্টা প্রতি মজুরি ১৫ ডলার। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টারে ৩১ ডিসেম্বর মজুরি বাড়বে ২ ডলার। এই এলাকায় ঘন্টা প্রতি মজুরি ছিলো ১২ ডলার।



