বিনোদন

সালমান আমার বিশেষ মানুষ: লুলিয়া

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম মহারথি সালমান খান। এই ইন্ডাস্ট্রির ‘হিট মেশিন’ বলা হয় তাকে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অর্জন করেছেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

তবে ব্যক্তি সালমানের পরিচয় একটু অন্যরকম। তাকে বলা হয় বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। ৫২ বছর বয়স পেরিয়ে গেলেও বিয়ের পিঁড়িতে বসেননি এই নায়ক। তবে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অনেক নারীর সঙ্গেই।

শোনা যায়, সালমানের বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্টুর। রোমানিয়ান এই মডেলের সঙ্গে নাকি ভাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সালমানের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে লুলিয়াকে দেখা যায়। যদিও লুলিয়াকে কেবল বন্ধু বলেই অভিহিত করেন সাল্লু।

এদিকে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন লুলিয়া ভান্টুর। ‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ ছবির মাধ্যমে মুম্বাই সিনেমায় পা রাখছেন এই মডেল। এই ছবির পরিচালক প্রেম সোনি সালমানের বন্ধু। আর সালমানের কথাতেই নাকি এই সিনেমায় লুলিয়া অভিনয় করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লুলিয়া বলেছেন, সালমান আমার জীবনে একজন গুরুত্বপূর্ণ ও বিশেষ ব্যক্তি।’

লুলিয়ার এই মন্তব্যের পরই জল্পনা বেড়েছে। অনেকেই বলছেন, সালমান ও লুলিয়ার প্রেমের গুঞ্জন সত্যি। তাদের মধ্যকার সম্পর্কটা কেবল বন্ধুত্বই নয়, আরও বেশি কিছু।

জানা গেছে, ভারতে ভ্রমণ করতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া এক নারী পর্যটকের গল্প নিয়েই নির্মিত হবে ‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ সিনেমাটি। এতে নারী পর্যটকের ভূমিকায় থাকবেন লুলিয়া। তিনি ছাড়াও ছবিতে অভিনয় করবেন জিমি শেরগিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension