বিনোদন

২০১৯ বিয়ে করছেন আলিয়া-রণবীর!

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: আলিয়া-রণবীরের প্রেমে মশগুল বলিপাড়া। আলিয়া সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পোস্ট করেন রণবীর এবং তাঁর পরিবারের সঙ্গে নানা ছবি, তাতেই ধীরে ধীরে মিটেছে সন্দেহ। তাহলে কি শুভ খবর আসতে চলেছে? এতদিন চলা গুজবকে অনেকে শিলমোহর দিয়েছে। যদিও এখন বলিউডের হট টপিক রণভীর-দীপিকার বিয়ে৷ ইতালিতে বিয়ের আসর থেকে শুরু করে তাঁদের বিয়ের সাজগোজ, মেনু সব মিয়েই শোরগোল টিনসেলে৷ সেই খবরের পাশাপাশি এবার শোনা যাচ্ছে আলিয়া-রণবীরের ওয়েডিং নিউজ৷

২০১৯ এই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা৷ পাকা কথা হয়ে গিয়েছে৷ ঋষি কাপুর সুস্থ হয়ে উঠলেই বাজবে আলিয়া-রণবীরের বিয়ের সানাই৷ কবে, কোথায় বিয়ে হবে সেই বিষয় যদিও কিছুই জানা যায়নি৷ তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্র মারফত এইটুকু জানা গিয়েছে যে চিন্টুজির শরীর ঠিক হলেই বিয়ের প্রস্তুতি শুরু করে দেবেন তাঁরা৷

সম্পর্ক নিয়ে ঢাকঢাক রবটা এখন আর বলিউডের নায়ক-নায়িকাদের মধ্যে নেই। বরং সব বিষয়ে খোলামেলা তাঁরা। কিন্তু ইদানিং ধরি মাছ না ছুঁই পানি-এমন ভাবে প্রেমপর্ব চলছে বলিপাড়ায়। হাবভাবে বোঝাচ্ছেন পুরা ডাল হি কালা হে! আর এদিকে মুখে রা পর্যন্ত কাড়ছেন না।

দীপিকা-ক্যাটরিনার পর এবার আলিয়ার সঙ্গে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সেট থেকে শুরু হয়েছে এই গুঞ্জন। যা মুখে মুখে এখন টিনসেলেন ক্রিসপি গসিপ। কিছুদিন আগে অবশ্য এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন খোদ আলিয়া। কফি উথ করণে জানিয়েছিলেন, প্রেমে পড়ার প্ল্যান আর নেই তাঁর৷ সরাসরি রণবীরকে বিয়ে করতে চান।

অন্যদিকে কয়েক মাস আগে, একটি সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয় তিনি আলিয়াকে ডেট করছেন কিনা৷ তাড়াহুড়োর মধ্যে রণবীর বলে ফেলেছিলেন, এখন ব্যাপারটা খুবই নতুন, তাই এ বিষয় এখন কথা না বলাই বেটার৷ কারণ বেশি কথা বললেই সম্পর্ক নষ্ট হয়ে যায় বলেই অনুমান অভিনেতার৷ তবে খুব শীঘ্রই যে শুভ খবর পেতে চলেছেন দুই তারকার ভক্তরা তা বলাই যায়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension