বিনোদন

এনাদের দলে নাম লেখালেন জিৎ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: এনাদের দেখে ভাববেন না যে, অভিনয় ছেড়ে অন্য কোনও পেশায় নাম লিখিয়েছেন অভিনেতা জিৎ৷ ‘চশমিশ’ শব্দটা অনেকের জন্যই ব্যবহার করা হয়৷ চোখে পাওয়ার থাকলে এই শব্দটা আপনাকে উঠতে বসতে শুনতে হবে৷ আপনার আরও একটি নামও হয়ে যেতে পারে৷ সেই ‘চশমিশ’দের দলেই নাম লেখালেন জিৎ৷

তবে তিনি বেজায় খুশি৷ নতুন চশমা নিয়ে একটু পোজ না করলে কি আর চলে৷ মুখের সঙ্গে মানানসই পারফেক্ট চশমা পরে সেলফি তুলেছেন জিৎ৷ ফ্যানেদের উদ্দেশ্যে সেই ছবি পোস্ট করেছেন ট্যুইটারে৷

ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তাঁর নিউ লুকের প্রশংসায় পঞ্চমুখ ভক্তকূল৷ জিতের এই নতুন ফ্রেম সকলের পছন্দ হয়েছে৷ এবং তাঁকে যে চশমাতে ভালই লাগছে সে কথাও লিখেছে তাঁর ফ্যানেরা৷ প্রসঙ্গত নিজের আপকামিং ছবি নিয়ে ব্যস্ত অভিনেতা৷

জোড় কদমে চলছে ‘বাঘ বন্দি খেলা’র প্রমোশনাল পর্ব৷ সোশ্যাল মিডিয়ায় হোক বা অন্য কোথায় চারিদিকে জিতের আসন্ন এই ছবি নিয়ে এক্সাইটেড দর্শকমহল৷ জিতের পাশাপাশি ছবিতে রয়েছেন প্রসেনজিৎ, সোহম, সায়ন্তিকা, শ্রাবন্তী, হৃত্বিকা, অঞ্জনা৷

ছবি সৌজন্যে-ট্যুইটার

 

এই সিনেমাটি তিনটি টুকরো টুকরো গল্পের পাওয়ার হাউজ। প্রথম গল্প ‘বাঘ’। এই পার্টের পরিচালক রাজা চন্দ। হিরো হিরোইন জিৎ ও সায়ন্তিকা। গল্পের মশলা হল অ্যাকশন। এই গল্পে দর্শকের ফেভারিট হল ‘আওয়ারা’ জুটির রোম্যান্স। টিজারে জিতের এই গল্পে দেখা গিয়েছে ‘যেখানেই ক্রাইমের ছায়া পড়ে, বাঘের পায়ের ছাপ পড়ে ঠিক তার ওপর’ মতো ফাটাফাটি ডায়ালগ। সব মিলিয়ে দু’মিনিট পঞ্চাশ সেকেন্ডের টিজারে প্রথমভাগ মাতিয়ে রেখেছিলেন টলিউডের ‘ডন’। ভক্তদের বিশ্বাস সিনেমা হলও এই ভাবেই মাতিয়ে রাখবেন তিনি৷

ছবি সৌজন্যে-ট্যুইটার

ছবির দ্বিতীয় গল্পে প্রেম করতে এসে ক্রাইম আর ক্রিমিনালের মাঝে ‘বন্দি’ সোহম। গল্পের নামও ‘বন্দি’৷ পরিচালক সুজিত মন্ডল। সোহমের বিপরীতে থাকছেন শ্রাবন্তী৷ তাঁদের রোম্যান্সের মাঝে রয়েছে অসংখ্য বিপত্তি৷ যার জন্য বিয়ের আসর থেকে সোজা বেনারসের ঘাটে৷ সেই খান থেকে গল্প এগিয়ে ঝাঁপ দেবে তৃতীয় পর্বে৷ নাম ‘খেলা’৷ এই পর্বের হিরো প্রসেনজিৎ৷ একজন ক্রিমিনাল আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension