
রক্তাক্ত অসম, ট্যুইটারে ডিপি কালো করে প্রতিবাদ মমতা’র
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রক্তাক্ত অসম৷ ধিক্কার জানাতে বাংলাজুড়ে প্রতিবাদ কর্মসূচিরর ডাক দিয়েছে তৃণমূল৷ একই সঙ্গে ট্যুইটারে তৃণমূলের অফিসিয়াল পেজ ও নিজের ডিপি কালো করে প্রতিবাদ জানাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷


ট্যুইটারের ডিপি কালো করে প্রতিবাদে সামিল রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়েনও৷

তিনসুকিয়ার খেরবাড়িতে খুন পাঁচ বাঙালি যুবক৷ সন্দেহের তির আলফা (আই) জঙ্গিদের দিকে৷ অসম- অরুণাচল সীমান্তের কাছে সদিয়ায় চায়ের দোকানে বসে গল্প করছিলেন বেশ কয়েকজন৷ তাদের মধ্যে ছিলেন সুবোধ বিশ্বাস, শ্যামল, অবিনাশ, অন্তত বিশ্বাসেরা৷ ছিলেন ধনঞ্জয় নমঃশূদ্র৷ জানা গিয়েছে সেনার উর্দি পরে জঙ্গিরা এসে ওই পাঁচজনকে ডেকে নিয়ে যায় বহ্মপুত্রের চরে৷ সেখানেই গুলি করে খুন করা হয় তাদের৷
ঘটনার পর পরই উদ্বেগ প্রকাশ করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অসমের হত্যালীলাকে এনআরসির ফল বলে সন্দেহ প্রকাশ করেন তিনি৷ ট্যুইটটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অসম থেকে ভয়ঙ্কর খবর এসেছে। এই নারকীয় হত্যার তীব্র প্রতিবাদ করছি। শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাসকে খুন করা হয়েছে। এটাই কী জাতীয় নাগরিকপঞ্জি করার সাম্প্রতিক উন্নয়ন?’
Terrible news coming out of Assam. We strongly condemn the brutal attack in Tinsukia and the killing of Shyamlal Biswas, Ananta Biswas, Abhinash Biswas, Subodh Das. Is this the outcome of recent NRC development ? 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2018
অসমের বাঙালি হত্যাকে ধিক্কার জানাতে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ দুপুর ১টায় দক্ষিণ কলকাতার ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা৷ মিছিলের নেতৃত্বে থাকবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ শুধু কলকাতাই নয়, অসমের ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল বের করা হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে৷ শিলিগুড়িতেও হবে বড় প্রতিবাদ মিছিল৷
#BREAKING Protest rallies across State. Kolkata, Siliguri, Alipurduar, Jalpaiguri, Nadia and other places #AssamKillings https://t.co/qlkeKsiUmU
— All India Trinamool Congress (@AITCofficial) November 1, 2018
অসমের নাগরিকপঞ্জি নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল৷ উত্তরবঙ্গ সফরেও এনআরসি নিয়ে বিরোদীতা জারি রেকেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো৷ তারই মাঝে বৃহস্পতিবারের ঘটনা৷ মনে করা হচ্ছে আপাতত অসমের হত্যা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমেই বিজেপি ও কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইবে রাজ্যের শাসক শিবির৷
অসমের হত্যার খবর প্রকাশ্যে আসতেই সে রাজ্যেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ফোন করেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷ এদিকে এদিন অসমের তিসুকিয়া জেলায় ১২ ঘন্টার বনধ পালন চলছে৷ থমথমে তিনসুকিয়া৷ মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ৷



