প্রধান খবরযুক্তরাষ্ট্র

ফ্লোরিডায় ইয়োগা স্টুডিওতে গুলি, নিহত ৩

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে শুক্রবার এক বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ কমপক্ষে তিনজন নিহত এবং আরো চারজন আহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। পরে আত্মহত্যা করেন হামলাকারী নিজেও।

শুক্রবার ফ্লোরিডার রাজধানী তালাহাসির এক ইয়োগা স্টুডিওতে পিস্তল নিয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। পরে ইয়োগা ক্লাসের লোকজন রুখে দাঁড়ায় এবং হামলাকারীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারা হামলা থেকে অন্যদের রক্ষা করারও চেষ্টা করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তারা গুলিবিদ্ধ ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান দুইজন। বাকি চারজনের অবস্থা গুরুতর।

পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে। তাদের ধারণা, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

তাৎক্ষণিকভাবে ওই হামলার কারণ জানা যায়নি। পুলিশ হামলাকারীকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে তারা তার নাম জানায়নি। এ ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। হামলাকারীর সঙ্গে হতাহতদের কোনো সম্পর্ক রয়েছে কীনা তারা সেটিও খতিয়ে দেখছে।

সূত্র: রয়টার্স/সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension