প্রবাস

না ফেরার দেশে চলে গেলেন নিউইয়র্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা দিলীপ দেব

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা দিলীপ দেব আর নেই ।সিলেটের শ্রীমঙ্গলে জন্মগ্রহনকারী এই বীর যোদ্ধা, এক পুত্র-এক কন্যাসহ পরিবার ও আত্মীয়-স্বজনদের রেখে চলে গেলেন না ফেরার দেশে ।স্থানিয় সময় ১ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে নিউইয়র্কের এস্টোরিয়ায় নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন । শুক্রবার বিকেলে তার শবদেহ রাখা হয় করোনার ১০৪ স্টিটের ফিউনারেল হোমে ।

সেখানে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন প্রবাসী মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশীরা।ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিউইয়র্কের বাংলাদেশ কন্সুলেটের কর্মকর্তারা এবং গার্ড অব অনার প্রদান করেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ সংগঠনের নেতৃবৃন্দ ।

প্রয়াত দিলীপ দেবের কফিন বাংলাদেশের জাতীয় পতাকায় আচ্ছাদিত করে তাকে স্যালুট জানান সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ,সহ সভাপতি আবুল বাশার চুন্নু, সংগঠনের সাধারন সম্পাদক রেজাউল বারী প্রমুখ ৩ নভেম্বর শনিবার সকাল ১০টায় ৭২-০২ এস্টোরিয়া ব্লুবার্ড, এলমহাস্ট্রের সেন্ট মাইকেল সমাধিক্ষেত্রে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension