প্রধান খবরবাংলাদেশরাজনীতি

আট তারিখ পর্যন্ত যেতে পারছি না, সাত তারিখে শেষ করব: ওবায়দুল কাদের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: জেল হত্যা দিবস উপলক্ষে শনিবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় আগামী সাত নভেম্বরের পর আর কোনও সংলাপ হবে না।

কাদের বলেন, আট তারিখ পর্যন্ত যেতে পারছি না, সাত তারিখে শেষ করব। সাত তারিখের পরে আর কোনও সংলাপ হবে না।

সংলাপে বিএনপির অসন্তুষ্টি বিষয়ে তিনি জানান, সবাই তো আর সন্তুষ্ট হবে না। তাই তারা দলনেতা কামাল হোসেনের কথা বিবেচনায় নিচ্ছেন। ড. কামাল হোসেন বলেছেন, ‘ভালো আলোচনা হয়েছে।’ তিনি বলেন, আমরা সেখানেই আপাতত থাকি।

মন্ত্রী আরও বলেন, গতকাল (শুক্রবার) বিকল্পধারার ওনারাও কিন্তু একই সুরে কথা বলেছে, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর ব্যাপারে কিন্তু তারা দ্বিমত করেন নি। তাদের কিছু কিছু দাবি আমাদের নেত্রী মেনে নেওয়ার কথাও বলেছেন। যেগুলো সংবিধানের বাহিরে যাবে না, সেগুলো।

কাদের বলেন, আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায় এবং নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণও প্রত্যাশা করছে। কেউ সহিংসতার পথ বেছে নিলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা সতর্ক আছি; কারণ কারও মনে যদি কোনও মতলব থাকে, কেউ যদি সংলাপে লোক দেখানো অংশ নিয়ে ভেতরে ভেতরে নাশকতার ছক আঁকে, যদি সহিংসতার দিকে পা বাড়ায়, সেই দিকেও আমরা সতর্ক আছি। আমরা সংলাপও করছি, নির্বাচনের প্রস্ততিও নিচ্ছি। সঙ্গে সঙ্গে কেউ যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে সেটার সমুচিত জবাবের প্রস্তুতিও আমরা নিচ্ছি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension