প্রধান খবরপ্রবাস

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত-র জন্মোৎসব সবার প্রশংসা কুঁড়িয়েছে

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান এবং বিশিষ্ট শিল্পী শুভ্রা গোস্বামীর গলায় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…’ জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে প্রবাসে এই প্রথমবারের মত ধীরেন্দ্রনাথ দত্ত জন্মোৎসব পালিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ২রা নভেম্বর সন্ধ্যায় এ উৎসবের আয়োজন করে সম্প্রতি গঠিত ধীরেন্দ্রনাথ দত্ত পরিষদ, ইউএসএ।  শিল্পীদের সঙ্গে দাড়িঁয়ে সকল দর্শক জাতীয় সঙ্গীত গেয়েছেন।

এর পরেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত-র প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে উপস্থিত সবাই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনের সভাপতি শিতাংশু গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। ধীরেন্দ্রনাথ দত্তের ১৩২তম জন্মদিনের এ অনুষ্ঠানটি পরিকল্পনা করেন গোপাল স্যান্যাল।

শিতাংশু গুহ তার বক্তব্যে বলেন, আজ একটি ঐতিহাসিক ঘটনার জন্ম হলো, প্রবাসে  শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত-র জন্মোৎসব পালন করে আপনারা সবাই একটি ইতিহাসের অংশীদার ও সাক্ষী হয়ে থাকলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান, ২১শে এপ্রিল রোববার জুইস সেন্টারে প্রথম ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’ সমাৰোক বক্তিতা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, তার একুশে পদক পাওয়া উচিত। এরপর ঢাকা থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত-র নাতনী এরোমা দত্ত’র শুভেচ্ছা পথ করে শোনান মাথিউস বাবুল রোজারিও।

সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি অনবদ্য আবৃতি করেন বাচিক শিল্পী গোপন সাহা। এ সময় ‘বীণে স্বদেশী ভাষা মিতে কি আশা’ গানটি পরিবেশন করেন শুভ্রা গোস্বামী। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত-র ওপর একটি প্রভাষণ পাঠ করেন মিথুন আহমদ । ওবায়েদুল্লাহ মামুন এরপর  শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ঠিক কি প্রস্তাবটি পাকিস্তান গণপরিষদে তুলেছিলেন তা পাঠ করে শোনান। তাদের দুজনের এই পরিবেশনা ছিলো চমৎকার । শ্রোতারা মন্ত্রমুগ্ধের মত তাঁদেও পাঠ করা শুনেন।

সবশেষে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ সমাপনী ভাষণ দেন। তিনি অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত-সহ সকল শহীদের স্মৃতিতে দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। হলভর্তি মানুষ পুরো অনুষ্ঠানটির ব্যপক প্রশংসা করেন। এক ঘন্টা ব্যাপীর এ অনুষ্ঠানটি ছিলো পরিকল্পিত এবং পরিচ্ছন্ন ।

অনেকে মন্তব্য করেছেন, অনেকদিন পর নিউইয়র্কে একটি সুন্দর পরিচ্ছন্ন অনুষ্ঠান দেখলাম। বেলাল বেগ, ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, রেজাউল বারী, বিশ্বজিৎ সাহা, মুজাহিদ আনসারি, প্রতিপ দাশগুপ্ত, সৈয়দ জাকির আহমেদ রনি,  বিভাস মল্লিক, প্রদীপ সাহা, মিনহাজ পারভেজ, মনিকা রায়, নাসরিন চৌধুরী, ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটির প্রশংসা করেন।

 

ছবি : শাহ জে চৌধুরী ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension