
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সম্পর্কের বরফ গলেছে হেফাজত এবং আওয়ামী লগের। আরও ভালো করে বললে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক মধুর হয়েছে হেফাজত ই ইসলামের। যা নিয়ে আশংকা প্রকাশ করছেন লেখিকা তসলিমা নাসরিন।

হেফাজত ই ইসলামের সদস্যদের হাতেই খুন হয়ে যেতে পারেন বঙ্গবন্ধু মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনা। এমনই আশংকা প্রকাশ করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
হেফাজত ই ইসলাম বাংলাদেশের একটি কট্টর ধর্মীয় সংগঠন। দেশে ধর্মীয় শাসন প্রতিষ্ঠার জন্য তারা এক্সমত রাজধানী ঢাকার রাজপথে নেমে আন্দোলন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া হাতে সেই বিদ্রোহ দমন করেছিলেন। সেই সময় থেকে থেকে হেফাজতে ইসলামের প্রভাব অনেকটাই কমে যায়। তবে সেই সংগঠন একেবারে মুছে যায়নি।

এরপরে বাংলাদেশের আদালতের সামনে গ্রীক দেবীর মূর্তি স্থাপনের বিরুদ্ধে সরব হয়েছিল ওই হেফাজত ই ইসলামের সদস্যরা। সেই সময় আদালতের সামনে থেকে মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী হাসিনা। যদিও সাফ জানিয়ে দিয়েছিলেন যে ওই মূর্তি ভাঙা হবে না।
সাম্প্রতিককালে হেফাজতের সঙ্গে সুসম্পর্ক গঠিত হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লিগের। সরকারের পক্ষ থেকে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১৯৭৭ সালে যাদের স্বীকৃতি বাতিল করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখা হাসিনা সেই স্বীকৃতি ফিরিয়ে দিয়েছেন। দেশরত্ন হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেছেন কওমি মাদ্রাসার আলেমরা।

এই বিষয়টি মোটেই সুখকর নয় বলেই মনে করেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর আশংকা, “এই লোকগুলোই একদিন শেখ হাসিনাকে হত্যা করবে।” নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। তসলিমার কথায়, “এই লোকগুলো(হেফাজত) ইসলামে বিশ্বাসী। আর ইসলাম কখনই একজন মহিলাকে নেত্রী হিসেবে স্বীকৃতি দেয় না।” এই বিষয়ে নিজের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তসলিমা।

রবিবার হেফাজতে ই ইসলামের অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এক জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমাকে মেরে ফেলার জন্য আমার ওপর বারবার হামলা করা হয়েছে। আল্লাহ আমাকে বারবার বাঁচিয়েছেন। দেশের মানুষের সেবা করার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।”
সূত্র: বিবিসি বাংলা:kolkata24x7



