বিনোদন

আমিরেরও ক্রাশ ছিলেন শ্রীদেবী

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউডের প্রথম সুপারস্টার নায়িকা বলা হয় প্রয়াত শ্রীদেবীকে। জীবদ্দশায় তার অভিনয়, রূপ ও গ্ল্যামারে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একসঙ্গে অভিনয় করতে গিয়ে অনেক সুপারস্টার নায়কই তার উপরে ক্রাশ খেয়েছেন। তিনি ক্রাশ ছিলেন অসংখ্য ভক্তেরও।

নায়কদের মধ্যে সালমান-শাহরুখসহ অনেকেই শ্রীদেবীর প্রতি তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। শাহরুখ খান তো নব্বইয়ের দশকে তার সঙ্গে জুটি বেঁধে একটি সিনেমাও করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে শ্রীদেবীর উপস্থিতিতে সেই অনুভূতিও বার বার ব্যক্ত করেছেন। তাহলে মিস্টার পারফেকশনিস্ট আমির খান বাদ যাবেন কেন?

সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে আমিরও জানিয়েছেন প্রয়াত শ্রীদেবীর প্রতি তার ভালোলাগার কথা। নায়কের কথায়, ‘শ্রীদেবীকে দেখে আমার কথা আটকে যেত। আমার বিরাট ক্রাশ ছিল তাঁর উপরে। কিন্তু আফসোস, শ্রীদেবীর সঙ্গে কোনো ছবি করা হলো না।’

মিস্টার পারফেকশনিস্ট আমির খান বর্তমানে ব্যস্ত তার বহুল আলোচিত ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবির প্রচার নিয়ে। কিছুদিন আগে এটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ৮ নভেম্বর। সময় নিকটেই।

১৮৩৯ সালে ফিলিপ মেডোস টেইলরের লেখা ‘‌কনফেশন অফ আ ঠগ’ উপন্যাস অবলম্বনে পরিচালক বিজয়কৃষ্ণ আচারিয়ার বানানো ‘ঠগস অফ হিন্দুস্থান’-এ আমির খান ছাড়াও আছেন বিগ-বি অমিতাভ বচ্চন, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension