বিনোদন

শাহিদের সঙ্গে লিপ লকের ছবি ইনস্টাগ্রামে, ট্রোলিংয়ের তোপে মীরা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় শাহিদ কাপুরের সঙ্গে লিপ লকের ছবি পোস্ট করে ট্রোলিংয়ের স্বীকার হলেন তাঁর স্ত্রী মীরা রাজপুর৷ ইনস্টাগ্রামে দীপাবলী উপলক্ষে একটি ছবি পোস্ট করেছিলেন৷ যেখানে তাঁকে এবং মীরাকে লিপ কিস করতে দেখা গিয়েছে৷

খুবই কম সংখ্যাক নেটিজেনরা মীরাকে সমর্থন করেছেন এবং তাঁদের এই ছবির প্রশংসা করেছেন৷ একাংশ সমর্থন করলেও বাকিরা রে রে করে উঠেছে এই ছবি দেখে৷ এক একজনের এক একটা দাবিতে, কমেন্টে ভরে উঠছে মীরার এই পোস্ট৷

“দীপাবলীর দিন, শুভ দিন, এই দিনে এমন ছবি আপনি পোস্ট করলেন কীকরে?” অন্যদিকে আরও কয়েকজন লিখেছেন, “ভালবাসা মন থেক হয়, শো অফ করার দরকার হয় না৷ তোমার নিজের কোনও পরিচয় নেই৷ শাহিদের স্ত্রী বলে একটু ফুটেজ পাও৷ এই মুহূর্তে পাচ্ছো না বলে এরম পাব্লিসিটি স্টান্ট না করলেই পারতে৷”

অনেকে এও লিখেছেন, এই ছবি মীরার কাছে এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা সঠিক মনে হয়েছে৷ কিন্তু এই একই ছবি তিনি মা-বাবার সামনে দেখাতে পারবেন কিনা সেই প্রশ্নও করেছে নেটিজেনরা৷ শাহিদের ভক্তরা তাঁকে অনুরোধ করেছেন এই ধরণের ছবি পোস্ট না করতে৷

এই ধরণের ছবি পোস্ট করলে সকলে শাহিদের বিরুদ্ধেও খারাপ কথা বলবে৷ শাহিদের একটা সম্মান আছে ইন্ডাস্ট্রিতে এবং তাঁর ফ্যানেদের কাছে৷ সেটা বজায় রাখার দায়িত্ব মীরার উপরেো বর্তায়৷ কিন্তু এই ধরণের কমেন্টের মাঝেও মীরাকে সমর্থন করে বলেছে, সকলের কথায় কান না দিতে৷

Advertisement

—

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension