বিনোদন

প্রকাশ্যে এল ‘Junior Shahid’র প্রথম ছবি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: জেইন কাপুর৷ টিনেসেলের নতুন স্টারকিড৷ দ্বিতীয়বার বাবা হয়েছেন শাহিদ কাপুর৷ ৫ সেপ্টেম্বর মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন মীরা রাজপুত৷ একটি ইংরাজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাহিদ জানিয়েছিলেন, মীরা আরও একটি সন্তান চান৷ আর সেই ব্যাপারে মীরা একেবারেই তৈরি৷ জেইনের জন্মের পর হাসপাতাল থেকে বাড়ি ফেরে সময়, শাহিদের ছেলের ঝলকমাত্র ক্যাপচার করতে পেরেছিল পাপারাৎজী৷

এবারে পাপারাৎজীকেই ছাপিয়ে গেলেন মীরা কাপুর৷ ইনস্টাগ্রামে দুই মাসের জেইনের ক্লোজ আপ ছবি পোস্ট করেছেন তিনি৷ তারপর থেকে নেটদুনিয়ার নতুন মাঞ্চকিন হয়ে উঠেছে জেইন৷ শান্ত দুই চোখে তাকিয়ে রয়েছে অন্যদিকে৷ এতদিন তৈমুরের দেখা পাওয়ার অপেক্ষায় থাকত মিডিয়া৷ এবার সেই তালিকার নতুন সদস্য হল জেইন৷ দুই মাসের জেইনকে ইতিমধ্যেই কেউ কেউ শাহিদের ফটোকপি বলছেন তো কেউ মীরার৷

অধিকাংশের মতে জেইন নাকি একদম তার বাবার মতোই দেখতে হয়েছে৷ প্রেগনেন্সির খবরটি বেশ অভিনব পদ্ধতিতে জানিয়েছিলেন শাহিদ এবং মীরা৷ এই বছরের শুরুতেই শাহিদ-মীরা তাঁদের প্রথম কন্যা সন্তান মীশা কাপুরের একটি ছবি শেয়ার করে লেখেন ‘বিগ সিস্টার’৷ তার আগে মীরা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অল্প বয়স থাকতে থাকতেই সন্তানদের দায়িত্ব নিতে চায় সে৷ এরপরই শুরু হয়েছিল জল্পনা৷ তাহলে কি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বলিউডের রাজকুমার?

আর সেই জল্পনার অবসান ঘটিয়েছিলেন খোদ কাপুর জুটি৷ সম্প্রতি একটি সাক্ষাত্কারে মীরা বলেন, ‘‘মীশা বড় দিদি হওয়ার ব্যাপারে বেশ আগ্রহী৷’’ এরপর পরিষ্কার হয়ে যায় গোটা বিষয়৷ তবে প্যারেন্টহুড বেশ মজা করেই কাটাচ্ছেন মীরা ও শাহিদ৷ ব্যস্ত সময়ের মধ্যে থেকেও দিনের বেশ কিছুটা সময় মেয়ে মীশা এবং জেইনকে দেন শাহিদ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension