বাংলাদেশরাজনীতি

আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেবে বাম জোট

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  ‘একতরফা নির্বাচন’ অনুষ্ঠানের ফাঁদে পা না দিয়ে আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই জোট নির্বাচনে অংশ নেয়ার কথা জানায় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাম জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের উত্থাপিত দাবির বিষয়ে কোনও সমাধান না করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। একে ‘একতরফা নির্বাচনের জন্য সরকারের ফাঁদ’ বলে জনমনে ধারণার সৃষ্টি হয়েছে। তাই সেই ফাঁদে পা না দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম জোটের নেতা সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ. আবদুস সাত্তার, হামিদুল হক প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনে অংশ নেওয়া মানে নির্বাচন সুষ্ঠু হবে বলে মেনে নেওয়া নয়। অংশ নিচ্ছি আন্দোলনের পদ্ধতিগত অংশ হিসেবে।তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা দেশবাসী মনে করে না। এখন যে নির্বাচন হবে, তা অবাধ ও নিরপেক্ষ হবে না। ত্রুটিপূর্ণ নির্বাচন হবে। এ ছাড়া মনোনয়নপত্র কেনার সময়ে শোডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মনোনয়নপত্র বিক্রিতে কোটি টাকার ব্যবসা হয়েছে উল্লেখ্য করে এতে ভ্যাট আদায় করা হয়েছে কি না, তা খতিয়ে দেখারও আহ্বান জানান গণতান্ত্রিক বাম জোটের এ নেতা।

সিপিবির মনোনয়ন বোর্ড গঠন

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রধান করে ১১ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। গত ১১ নভেম্বর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে এ বোর্ড গঠন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সিপিবির মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension