খেলা

‘চ্যাম্পিয়নস লিগের জন্য প্রস্তুত না পিএসজি’ এমবাপ্পে

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে  মনে করেন পিএসজি চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য এখনও যথেষ্ট উন্নতি করতে পারেনি। ফ্রান্সের জাতীয় দলের এই খেলোয়াড়েরমতে, তাদের লিগ ওয়ানে খেলার মান আরও উন্নত করতে হবে। তবেই তারা ইউরোপের ‘এলিট’ দলগুলোকে সত্যিকার অর্থে চ্যালেঞ্জ জানাতে পারবে।

ফ্রান্সের পিএসজির এই তারকা মনে করেন, তার ক্লাব এখন পর্যন্ত সঠিক পথেই হাঁটছে। তবে বাস্তবিক অর্থে তারা এখনও চ্যাম্পিয়নস লিগের সব বড় দলকে চ্যালেঞ্জ জানানোর পর্যায়ে পৌছায়নি।পিএসজি গেল ছয় মৌসুমের পাঁচটিতেই লিগ ওয়ানের শিরোপা জিতেছে। চলতি মৌসুমেও নেইমার-এমবাপ্পে, ডি মারিয়া-কাভানিতে অপ্রতিরোধ্য তারা। লিগের এখনও অনেকটা সময় বাকি। কিন্তুএভাবে খেলতে পারলে তাদের আটকানো অসম্ভব বলা চলে। সর্বশেষ ম্যাচেও লিগের অন্যতম প্রতিদ্বন্দ্বী মোনাকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

পিএসজির চলতি মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে তারা ভালো অবস্থানে নেই। গ্রুপ পর্বের ম্যাচে এখন পর্যন্ত তৃতীয় স্থানে আছে তারা। পিএসজিকে হটিয়ে ইতালির ক্লাব নাপোলি এবং ইংলিশ প্রিমিয়ার লিগেরলিভারপুল আগে উঠে গেছে। গ্রুপ পর্বের বাধা পেরোতে পিএসজির এখনও কঠিন পথ পাড়ি দিতে হবে। গ্রুপ পর্বে সামনের ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে লিভারপুল বাধা।

এ নিয়ে এমবাপ্পে বলেন, ‘ক্লাবের মালিকানা বদল হলেও ক্লাবের উন্নয়ন বন্ধ থাকেনি। আমাদের এখন একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জেতা। ক্লাব এই ব্যাপারে সংকল্পবদ্ধ। প্রত্যেকে তাদের সেরাটাদিতে পারলে আমাদের শিরোপা জেতা সম্ভব।’ নেইমারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জানান, ক্লাবকে তারা একসঙ্গে এগিয়ে নিতে চান। এমবাপ্পে ও নেইমার দুইজনই ২০১৭ সালের দলবদলের গ্রীষ্মকালীনমৌসুমে পিএসজিতে যোগ দেন।

ক্লাবে যোগ দেওয়ার পর ভাষাগত সমস্যার কারণে তাদের যোগাযোগ করতে অসুবিধা হতো বলে জানান এমবাপ্পে। তবে তাদের এখন কোন সমস্যা নেই। ক্লাবে এমবাপ্পে এবং নেইমারের সম্পর্কও বেশভালো। এমবাপ্পের ভাষ্যে, আমরা কেউই ভালো ইংরেজী বলতে পারিনা। আমি ফ্রেঞ্চ ভাষা পারতাম। কিন্তু নেইমার আবার তা পারতো না। তবে এখন আমাদের যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আমরাএকে অপরের সঙ্গে অনেক কথা বলি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension