আন্তর্জাতিকপ্রধান খবর

রুশ সীমান্তে সেনা সমাবেশ, ন্যাটোকে রাশিয়ার হুঁশিয়ারি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট: রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতে সেনা সমাবেশ ঘটানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে হুঁশিয়ার করে দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিখা জাখারোভা এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।তিনি আজ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্র ধীরে ধীরে পূর্বদিকে অগ্রসর হচ্ছে এবং রাশিয়ার সীমান্তে সামরিক মহড়া চালাচ্ছে।

তিনি রাশিয়ার সীমান্তবর্তী যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এবং ন্যাটোর সেনা মোতায়েন করা হয়েছে সেসব দেশের নামও উল্লেখ করেন। জাখারোভা বলেন, পোল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া, রুমানিয়া, বুলগেরিয়া, ইতালি, ব্রিটেন ও বেলজিয়ামে ন্যাটোর ঘাঁটি ও সেনা রয়েছে।এছাড়া, রাশিয়ার গ্যাস ইউরোপে পৌঁছে দেয়ার জন্য ‘নর্ড স্ট্রিম-২’ নামের যে গ্যাস পাইপ লাইন স্থাপনের কাজ চলছে সে সম্পর্কেও কথা বলেন মারিয়া জাখারোভা।

তিনি বলেন, এই গ্যাস পাইপ লাইনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্র যে হুমকি দিয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বর্তমানে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে গ্যাস রপ্তানি করে রাশিয়া। তবে ইউক্রেনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা বিরাজ করায় বাল্টিক সাগরের ভেতর দিয়ে জার্মানি হয়ে ইউরোপের অন্যান্য দেশ গ্যাস রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছে মস্কো। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাশিয়া বছরে ৫,৫০০  কোটি ঘনমিটার গ্যাস ইউরোপে রপ্তানি করতে পারবে।

সূত্র : পার্সটুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension