বাংলাদেশরাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এরশাদের চিঠি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুত মহাজোটের আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই চিঠি পৌঁছে দেয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এই চিঠি হস্তান্তর করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।

চিঠির সত্যতা স্বীকার করে সুনীল শুভ রায় বলেছেন, চিঠিতে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আলোচনা চেয়েছেন। আমি গণভবনে সেই চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেছি।

দীর্ঘদিন থেকেই মহাজোটের শরিক দলগুলো জোটের আসন বণ্টনের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে আসছেন, এক সপ্তাহের মধ্যে মহাজোটের আসন বণ্টন চূড়ান্ত হবে। এরই মধ্যে শনিবার আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিল মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension